অপরাধ

আল-কায়েদার আদলে সশস্ত্র সংগ্রামে প্রস্তুত হচ্ছিল তারা, আটক ৬

সশস্ত্র সংগ্রামে প্রস্তুত ৬ জন ব্যক্তি আটক, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আটক ৬ জন ব্যক্তি সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নিচ্ছিল, পুলিশ তাদের গ্রেফতার করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জঙ্গিবাদে জড়িত সন্দেহে কক্সবাজারের টেকনাফ থেকে ৬ জনকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেরররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট-সিটিটিসি।

সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান প্রেস ব্রিফিংয়ে বলেন, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার আদলে তালেবানি স্টাইলে সশস্ত্র সংগ্রামের জন্য তরুণদের প্রস্তুত করতে দেশের দুর্গম এলাকায় জঙ্গিদের প্রশিক্ষণ চলছে।

তিনি আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী কন্টেন্ট ছড়িয়ে জঙ্গি তৎপরতায় যুবকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। জঙ্গি প্রশিক্ষণের দুর্গম এলাকায় নেয়া হচ্ছে তাদের। একে আইনশৃঙ্খলার জন্য খুবই উদ্বেগজনক বলে ব্রিফিংয়ে জানিয়েছেন সিটিটিসি প্রধান।

বিষয়:ডিএমপি সিটিটিসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…