চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোকে ছাড়াই মেসির মিয়ামিকে উড়িয়ে দিয়েছে আল নাসের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২০ পূর্বাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
আল নাসেরের ফুটবল খেলোয়াড়ের বল দখলের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াদ সিজন কাপে আল নাসের ও ইন্টার মিয়ামির ম্যাচটি ঘিরে মূল আকর্ষণ ছিল ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির দ্বৈরথ। চোট সেরে না ওঠায় দলে ছিলেন না পর্তুগিজ মহাতারকা রোনালদো। মিয়ামির হয়েও শুরুর একাদশে ছিলেন না বিশ্বজয়ী মেসি। ম্যাচের শেষদিকে বদলি হিসেবে মেসি মাঠে নামলেও ততক্ষণে হাফ-ডজন গোল খেলে বসেছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাবটি।

প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট রিয়াদ সিজন কাপে বৃহস্পতিবার রাতে মেসির মিয়ামিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে রোনালদোবিহীন আল নাসের। সৌদি প্রো লিগের ক্লাবটির হয়ে হ্যাটট্রিক করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যান্ডারসন তালিসকা। অন্য তিন গোল করেছেন ওতাভিও, আইমেরিক লাপোর্তে ও মোহাম্মদ মারান।

মাঠের লড়াইয়ে আল নাসেরের সামনে দাঁড়াতেই পারেনি মিয়ামি। সৌদি ক্লাবটির ৫৩ শতাংশের বিপরীতে মিয়ামির দখলে বল ছিল ৪৭ শতাংশ। আল নাসের বড় পার্থক্য গড়েছে সুযোগ তৈরিতে। ২১টি শট নিয়ে ১৪টি তারা লক্ষ্যে রাখে। অন্যদিকে মিয়ামি ১২ শটের ৩টি রাখে লক্ষ্যে।

পেশির চোটে রিয়াদের এই ম্যাচে ছিলেন না রোনালদো। খেলতে না পারলেও দলের সঙ্গে স্ট্যান্ডে থেকে প্রতিটি গোলে হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ৩৮ বর্ষী মহাতারকা।

অন্যদিকে মেসিকে বেঞ্চে রেখে খেলতে নামা মিয়ামির জালে প্রথম ১২ মিনিটে তিনবার বল পাঠায় আল নাসের। তৃতীয় মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার ওতাভিও দলকে এগিয়ে নেয়ার পর দশম মিনিটে ব্যবধান বাড়ান তালিসকা। এরপর লাপোর্তের আরেক গোল।

বিরতির পর ৫১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চর্তুথ গোলটি করেন তালিসকা। পেনাল্টি থেকে গোলটি করেন এ ব্রাজিলিয়ান। ৬৮ মিনিটে মোহাম্মদ মারান গোল করলে ব্যবধান হয়ে যায় ৫-০। ৭৩ মিনিটে হাফ-ডজন পূর্ণ করেন তালিসকা। তাতে পেয়ে যান হ্যাটট্রিক।

Reneta

আল নাসেরের গোলবন্যার সঙ্গে এদিন দেখা মিলেছে উত্তাপের। ট্যাকল করা নিয়ে দুদল ম্যাচের একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। যা প্রীতি ম্যাচকে বেশ অপ্রীতিকরও করে তুলেছিল। সবমিলিয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ভালো করেনি মেসি বাহিনী। চার ম্যাচের মধ্যে ৩ হার একটি ড্র করেছে এমএলএসের দলটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-নাসেরইন্টার মিয়ামিএমএলএসমেসিযুক্তরাষ্ট্ররোনালদোলিড স্পোর্টসসৌদি প্রো লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT