চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে তৈরি হয়েছে সেমি ও ফাইনালের বল ‘আল হিলম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৭ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপের গ্রুপপর্ব, শেষ ষোল এবং কোয়ার্টার ফাইনালের ৬০ ম্যাচের পথ-পরিক্রমা পেরিয়েছে। এখন বাকি আর মাত্র চারটি ম্যাচ। গোটা আসরে ‘আল রিহলা’ বল দিয়ে খেলা হয়েছে। তবে বাকি খেলাগুলো যে বলে খেলা হবে তার নাম ‘আল হিলম’। এটি একটি আরবি শব্দ, যার অর্থ ‘স্বপ্ন’।

জার্মানির ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস বলটি নির্মাণ করেছে। আল রিহলার মতো আল হিলমেও ‘কানেক্টেড বল’ প্রযুক্তি থাকবে। এটি ম্যাচ অফিসিয়ালদের দ্রুত এবং আরও সঠিকভাবে সিদ্ধান্ত নিতে সহায়তা করছে। নতুন প্রযুক্তি আধা-স্বয়ংক্রিয় অফসাইড পদ্ধতি প্রয়োগে কার্যকর প্রমাণিত হয়েছে।

আল হিলম বলটি তরল কালি ও আঠা ব্যবহার করে তৈরি করা হয়েছে। বলের নকশায় ত্রিভুজাকৃতির প্যাটার্ন রাখা হয়েছে। একইসঙ্গে রয়েছে সোনালী আভা, যা আয়োজক শহর দোহার চারপাশে চকচকে মরুভূমিকে তুলে ধরেছে।

অ্যাডিডাসের জেনারেল ম্যানেজার নিক ক্র্যাগস বলেছেন, ‘আল হিলম বিশ্বকে একত্রিত করার জন্য খেলাধুলা এবং ফুটবলের শক্তিতে আলোর বাতিঘর উপস্থাপন করে। বিশ্বের প্রায় প্রতিটি দেশের লক্ষাধিক মানুষ খেলাটির প্রতি আবেগ নিয়ে একত্রিত হবে। আমরা টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে থাকা সকল দলকে শুভেচ্ছা জানাই। কারণ তারা ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করবে।’

দুই সেমিফাইনাল মাঠে গড়াবে আগামী ১৩ ও ১৪ ডিসেম্বর। দুটি ম্যাচই হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়। প্রথম দিন ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। পরের খেলায় ফ্রান্স নামবে মরক্কোর বিপক্ষে।

১৭ ডিসেম্বর হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। মহাযজ্ঞের ফাইনাল হবে ১৮ ডিসেম্বর। এই দুই খেলা হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাডিডাসআল হিলমকাতার বিশ্বকাপ-2022ফাইনালবলসেমিফাইনালসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইটালির প্রধানমন্ত্রীর বান্ধবীসহ ৩ জনকে গুলি করে হত্যা

পরবর্তী

গুগল সার্চের সেরা ১০ এর তালিকায় বলিউডের সুস্মিতা

পরবর্তী

গুগল সার্চের সেরা ১০ এর তালিকায় বলিউডের সুস্মিতা

২০৪১ সালে হবে ‘স্মার্ট বাংলাদেশ’: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT