ক্রিকেট

ফাইনালে খুব কাছে এসে ৪ রান দূরে আটকে গেল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ

ফাইনালে খুব কাছে এসে ৪ রান দূরে আটকে গেল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ৪ রানে জিতেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক সাদিয়া ইসলাম। সিরিজে গ্রুপপর্বে দুবারের দেখায় পাকিস্তানকে হারাতে পারলেও লঙ্কানদের বিপক্ষে ফাইনালসহ তিনবারের দেখায় একবারও জিততে পারল না বাংলাদেশ।

পাকিস্তানের ফয়সালাবাদে ইকবাল স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটে পাঠায় বাংলাদেশ। নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান জমান লঙ্কান মেয়েরা। জবাবে বাংলাদেশের ইনিংস থামে ৭ উইকেটে ১৫৪ রানে।

বাংলাদেশ অধিনায়ক সাদিয়া ইসলাম ৩৬ বলে ৫৯ রান করেন। ইনিংসে ৩ চার ও ৫ ছক্কার মার ছিল। নিশিতা আক্তার ৩৩ বলে ৩২ করে রানআউটে কাটা পড়েন। শেষদিকে সাদিয়া আক্তার ও ফারজানার ২৮ রানের জুটিতে জয়ের স্বপ্ন জেগেছিল। ২২ বলে ৩৫ রানে সাদিয়া আউট হলে সেটি থমকে যায় জুনিয়র টিম ট্রাইগ্রেসের।

শ্রীলঙ্কার বোলিংয়ে চামেদি হেরাথ ও চামুদা প্রবোধা ২টি করে উইকেট নেন। দানোদিয়া সেউমিনি নেন ১টি উইকেট।

এর আগে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলেছে লঙ্কান উদ্বোধনী জুটি। ওপেনার সানাজানা কামিন্দা ও বিমুকসা বালাসূরিয়া ৩০ বলে ৪৯ রানের জুটি গড়েন। বালাসূরিয়া ১৫ বলে ২৩ রানে আউট হন।

নিথমি উপেক্ষাকে নিয়ে ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক পূর্ণ করে সানজানা। দলীয় ১০২ রানে ৪৪ বলে ৬৪ করে আউট হন তিনি। মিডল অর্ডারে উপেক্ষা ২৫ বলে ২২ ও বিহঙ্গি পিরিস ২৩ বলে ২৮ রান করে সংগ্রহ দেড়শর উপরের নেন।

বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন ফারজানা, নিশিতা আক্তার নিশি, জান্নাতুল ফেরদৌস এবং আফরিন মিম।

বিষয়:ত্রিদেশীয় সিরিজে ফাইনাল বাংলাদেশ শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…