ফুটবল

ইসাককে দলে নিতে আল হিলালের লোভনীয় প্রস্তাব

আল হিলালের জন্য ইসাকের সম্ভাব্য ট্রান্সফার আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

আল হিলালের জন্য সম্ভাব্য ট্রান্সফার আলোচনায় ইসাকের ছবি, তিনি একজন ফুটবল খেলোয়াড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সুইডেনের ফরোয়ার্ড আলেক্সান্ডার ইসাক জানিয়েছেন নিউক্যাসেল ইউনাইটেডের প্রাক মৌসুমের সিঙ্গাপুর সফরে দলের সাথে যোগ দিবেন। গ্রীষ্মেই ক্লাব ছাড়তে চান ২৫ বর্ষী তারকা। প্রিমিয়ার লিগের ক্লাবগুলো থেকে তাকে নিতে আগ্রহ দেখাচ্ছে শুধু লিভারপুল। সৌদি আরবের ক্লাব আল-হিলালও তাকে দলে নিতে প্রস্তাব দিয়ে রেখেছে মোটা অংকের বেতন।

ইসাক ইংল্যান্ড ছেড়ে মধ্যপ্রাচে পাড়ি জমালে আল-হিলাল তাকে প্রতি সপ্তাহে বেতন দেবে ৬ লাখ ইউরো। সৌদি ক্লাব আল-হিলালের প্রস্তাবে রাজি না হলেও তিনি প্রস্তাবকে নাকচও করেনি।

লিভারপুল গ্রীষ্মের দলবদলে ইউরোপের ক্লাবগুলোর মধ্যে সর্বোচ্চ খরচ করেছে। অলরেডরা ইতিমধ্যে ২০০ মিলিয়ন ইউরো খরচ করেছে নিজেদের শক্তিমত্তা বাড়াতে।

গণমাধ্যমে খবর লিভারপুল ও নিউক্যাসল কোনো ক্লাবই ইসাককে প্রস্তাব দেয়া আল-হিলালের উচ্চ বেতনের কাঠামোর সাথে মিলছে না। আল-হিলালের সাথে চুক্তিটি করলে ইসাকও বনে যাবেন ফুটবলের অন্যতম বেশি বেতন পাওয়া খেলোয়াড়দের একজন।

সৌদি প্রো লিগে সবচেয়ে বেশি বেতন পান পর্তুগীজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতি সপ্তাহে সাড়ে তিন মিলিয়ন ইউরো পান আল নাসের থেকে।

বিষয়:আল হিলাল আলেক্সান্ডার ইসাক লিভারপুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…