চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন আল নাসের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৮ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
আল নাসেরের খেলোয়াড়রা গোলের জন্য লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে আল হিলালের বিপক্ষে পিছিয়ে পড়ার পাশাপাশি দুই খেলোয়াড়কেও হারায় আল নাসের। লাল কার্ড দেখে দুই ফুটবলারের প্রস্থানের পর নয় জনের দলের ত্রাতা হয়ে আবির্ভূত হন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার জোড়া গোলে চ্যাম্পিয়ন হয়েছে আল নাসের।

শনিবার আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনাল লড়াই গড়ায় অতিরিক্ত সময়ে। ১২০ মিনিটের ম্যাচে আল হিলালকে ২-১ গোলে হারিয়েছে রোনালদোদের আল নাসের। আল হিলালের হয়ে একমাত্র গোলটি করেছেন মাইকেল রিচার্ড।

রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে ফাইনালে সমানতালে লড়েছে দুদল। ম্যাচের শুরু থেকে আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে লড়াই। গোলশূন্য সমতায় প্রথমার্ধ শেষ হয়।

Banglabid

বিরতির পর লিড পায় আল হিলাল। ৫০ মিনিটে ম্যালকমের বাড়ানো বলে হেডে গোলে পরিণত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাইকেল রিচার্ড। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টায় মাতে আল হিলাল। একের পর এক আক্রমণ করেও হিলাল রক্ষণ ভাঙা সম্ভব হচ্ছিল না।

গোলের ১৭ মিনিট পর হিলাল ফরোয়ার্ড ম্যালকমকে ফাউল করে বসেন আল নাসেরের আবদুল্লাহ আল আমরি। বাজে ট্যাকল হওয়ায় লাল কার্ডের আবেদন করে আল হিলাল। ভিএআর চেক করে আবদুল্লাহকে কার্ড দেখান রেফারি। ৭০ মিনিটে এক সদস্যকে হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় আল নাসের।

তিন মিনিট পর আল নাসেরকে সমতায় ফেরান রোনালদো। সুলতান আল গানামের পাস থেকে বল জালে পাঠান মহাতারকা। ৭৮ মিনিটে দ্বিতীয় সদস্যকে হারায় আল নাসের। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নাওয়াফ বাউশাল।

Reneta

৮৫ মিনিটে দ্বিতীয়বার আল হিলালের জালে বল পাঠান রোনালদো। অফসাইডের ফাঁদে পড়ায় সে যাত্রায় বেঁচে যায় আল হিলাল। দুদলের আক্রমণ-প্রতি আক্রমণের মধ্য দিয়ে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের আট মিনিটে দুর্দান্ত হেডে আল নাসেরকে লিড এনে দেন পর্তুগিজ কিংবদন্তি। পরে ম্যাচে ফেরার চেষ্টা করে আল হিলাল। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে আল নাসের রক্ষণ। গোলরক্ষক নাওয়াফ আল কাদিরির দুর্দান্ত কিছু সেভে চ্যাম্পিয়ন হয়ে ম্যাচ শেষ করে আল নাসের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল হিলালআল-নাসেরফাইনালম্যালকমরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি কি তত্ত্বাবধায়কের জন্য পাগল বা শিশু পেয়েছে: প্রধানমন্ত্রী

পরবর্তী

কিশোরগঞ্জে এলজিইডি ভবনে অগ্নিকাণ্ড, ২ ঘণ্টায় নিয়ন্ত্রণে

পরবর্তী
কিশোরগঞ্জে এলজিইডি ভবনে অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে এলজিইডি ভবনে অগ্নিকাণ্ড, ২ ঘণ্টায় নিয়ন্ত্রণে

ভারতীয় মহিলা ক্রিকেটাররা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গিল-জয়সওয়ালের রেকর্ড, দাপটে সমতায় ভারত

সর্বশেষ

পদক্ষেপ স্কুলের আয়োজনে বিজ্ঞান মেলা

আগস্ট ২০, ২০২৬

বঙ্গভবনে বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার

আগস্ট ২০, ২০২৬

মহাসচিব হিসেবে মির্জা ফখরুলকে নেতাকর্মীদের আবেগঘন বিদায়

আগস্ট ২০, ২০২৬

রবিনসন শোনালেন টাংয়ের সঙ্গে বল কেটে ভাগ করে নেয়ার সেই গল্প

আগস্ট ২০, ২০২৬

চাঁদাবাজির প্রতিবাদে সন্দ্বীপে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঘাটেই মৃত্যু বীর মুক্তিযোদ্ধার

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT