ফুটবল

রোনালদোর গোলের অর্ধশতক, জিতল আল নাসেরও

রোনালদো গোল উদযাপন, ফুটবল ম্যাচ, আল নাসের. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদো গোল উদযাপন করছেন, ফুটবল মাঠে, আল নাসেরের জার্সিতে, খেলা চলাকালীন. Channel i News – চ্যানেল আই নিউজ

বয়স যে কেবল নিছকই সংখ্যা, অবিরাম তা ফুটবল মাঠে প্রমাণ করেই চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসেরের জার্সিতে গড়লেন অর্ধশতক গোলের কীর্তি। ৩৯ বর্ষী নিশানাভেদেই গড়ে দিয়েছে ম্যাচের ব্যবধান।

সৌদি প্রো লিগে শুক্রবার রাতে আল আহিলকে একমাত্র গোলে হারিয়েছে আল নাসের। টেবিলের দ্বিতীয় স্থান ধরে রাখা রোনালদোর ক্লাবের ২৪ ম্যাচে সংগ্রহ ৫৬ পয়েন্ট। আল আহিল ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ৬৫।

জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ। ৬৮ মিনিটে ভাঙে ডেডলক। ডি বক্সের ভেতর আল নাসেরের এক ফুটবলার ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পটকিক থেকে বল জালে জড়ান সিআর সেভেন।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী সৌদি প্রো লিগ, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ, কিংস কাপ, সুপার কাপ এবং আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপে ৫৮টি খেলায় ৫০ গোলের দেখা পেলেন। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে নাটকীয় প্রস্থানের পর তিনি ২০২২ সালের শেষ দিকে আল নাসেরে যোগ দেন।

বিষয়:আল আহিল আল হিলাল আল-নাসের রোনালদো সৌদি প্রো লিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…