চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীরে পর্যটক হত্যাকাণ্ড, বলিউড বলছে ‘ক্ষমার অযোগ্য’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২৫
বিনোদন
A A
ভারতীয় সিনেমার দৃশ্য, পুরুষ ও নারী অভিনেতা, একত্রে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ২৬ জন পর্যটককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসবাদীরা। সেই ঘটনার প্রতিবাদে সোচ্চার বলিউডের প্রথম সারির অভিনেতারা।

অক্ষয় কুমার থেকে ভিকি কৌশল, জাহ্নবী কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা প্রমুখ শোকপ্রকাশ করেছেন, তেমনি তারা এদিন মৃতদের জন্য বিচারের দাবি তুলেছেন।

অক্ষয় কুমার এদিন এক্স হ্যান্ডেলে যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘পহেলগাঁওয়ে ট্যুরিস্টদের উপর যে ভয়ঙ্কর সন্ত্রাসবাদীদের হামলা ঘটল তা আতঙ্কের। কীভাবে এই নির্দোষ মানুষগুলোকে মারল! ওদের পরিবারের জন্য প্রার্থনা রইল।’

Banglabid

অভিনেতা সঞ্জয় দত্ত এদিন লেখেন, ‘ঠাণ্ডা মাথায় ওরা আমাদের লোকগুলোকে খুন করেছে। এটা ক্ষমার অযোগ্য, ভুলতে দেওয়া যাবে না। এই সন্ত্রাসবাদীদের বোঝা উচিত যে আমরা এবার চুপ থাকব না। আমাদের পাল্টা জবাব দিতেই হবে। আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডিফেন্স মন্ত্রীকে অনুরোধ করব ওরা যেটার যোগ্য ওদের সেটাই ফিরিয়ে দিন।’

হিনা খান তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘পহেলগাঁও কেন?’ ভিকি কৌশল এদিন শোকপ্রকাশ করেছেন, পহেলগাঁওয়ে খুন হওয়া সহনাগরিকদের জন্য। তিনি এদিন লেখেন, ‘পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের হাতে নির্মম ভাবে খুন হওয়া মানুষগুলোর বাড়ির লোকেদের যন্ত্রণার কথা ভাবতেই পারছি না। আমার সমবেদনা এবং প্রার্থনা রইল।’

করণ জোহর একটি পোস্ট শেয়ার করে লেখেন, ‘হৃদয়বিদারক। যারা নিজেদের প্রিয়জনকে হারালেন, যে নির্দোষ মানুষগুলোর প্রাণ গেল এই ন্যক্কারজনক আক্রমণে তাদের জন্য আমার প্রার্থনা রইল।’ সিদ্ধার্থ মালহোত্রা এদিন এই ঘটনার তীব্র বিরোধিতা করে লেখেন, ‘জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীরা সাধারণ মানুষের উপর যে আক্রমণ চালালো সেটা কাপুরুষোচিত। আমার আমাদের দেশের সেনার উপর পূর্ণ আস্থা আছে, তারা ন্যায় বিচারের জন্য আশা করব যেটা করার সেটা করবেন।’

Reneta

জাহ্নবী কাপুর জানিয়েছেন, তিনি বাক্য হারিয়েছেন। এই ঘটনায় তিনি তীব্র শকের মধ্যে আছেন। সোনু সুদ থেকে অনুপম খের, রবিনা ট্যান্ডন সহ অনেকেই এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন। অনুপম খের তার ছবি কাশ্মীর ফাইলসের কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি লেখেন, ‘আজ পহেলগাঁওয়ে হিন্দুদের সঙ্গে যে নরসংহার হয়েছে, যে ২৭ জন মারা গিয়েছেন তাতে মনে কষ্ট, দুঃখ আছে। কিন্তু ক্রোধ আর রাগের সীমা নেই।’

ফারহান আখতার, কমল হাসান, মোহনলাল সহ বলিউডের একাধিক তাবড় তাবড় তারকারা গোটা ঘটনার বিরোধিতা করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্ষয় কুমারঅনুপম খেরকাশ্মীরজাহ্নবী কাপুরপহেলগাঁওভিকি কৌশলরবিনা ট্যান্ডনসিদ্ধার্থ মালহোত্রাসোনু সুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

মুরাসকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে ফর্টিস এফসি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ আগস্টের সূর্যগ্রহণ কোথায়, কীভাবে দেখা যাবে

আগস্ট ১১, ২০২৬
ছবি: চ্যানেল আই ।

শেরপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

আগস্ট ১১, ২০২৬

যাদের নিয়ে টপ এন্ড টি-টুয়েন্টি খেলতে যাচ্ছে বাংলাদেশ

আগস্ট ১১, ২০২৬

শুধু ব্যাগ-ঘড়িতেই ৭২ লাখ, ভাইরাল কঙ্গনার সংসদ লুক!

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT