চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আঁখির জমি নিয়ে পুলিশের শাসানো, বাফুফে বলছে ‘সব ঠিক আছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

বাংলাদেশ ফুটবল দলের তারকা আঁখি খাতুনকে সিরাজগঞ্জের শাহজাদপুরে আট শতক (পাঁচ কাঠার বেশি) জমি উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই জমি নিয়ে আঁখির বাবাকে হতে হয়েছে নাজেহাল। সরকার থেকে পাওয়া জমি নিয়ে তাকে পুলিশ এসে শাসিয়ে গেছে।

খবর, আঁখির বাবাকে শাসিয়ে থানা থেকে গিয়ে পুলিশ একটি কাগজে সই করতে বলে। সাফ জেতা ফুটবলারের বাবা রাজি না হওয়ায় তাকে থানায় উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকিও দেয়া হয়, গণমাধ্যমে জানিয়েছেন আঁখি।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্ন ছুটে যায় বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের দিকে। তিনি জানালেন, ‘আমি এটা নিয়ে ইতিমধ্যে আঁখির সাথে দুইবার কথা বলেছি। সে বলেছে এখন সব ঠিক আছে। আমরা এটা নিয়ে সব দেখছি। আশা করি সমাধান হবে।’

গত ২১ জুন বাবার সঙ্গে বাফুফে কার্যালয়ে উপস্থিত হয়ে জমির দলিলে স্বাক্ষর করেন আঁখি। তখন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি প্রথমেই ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি আমাকে একটা ভালো পরিবেশে ঘর করার জন্য জায়গা উপহার দিয়েছেন। ফেডারেশনকে ধন্যবাদ জানাই।’

‘প্রধানমন্ত্রী আমাকে যে উপহার দিয়েছেন, এটা দেখে আরও অনেক খেলোয়াড় অনুপ্রাণিত হবে। ভবিষ্যতে ভালো খেলার জন্য প্রধানমন্ত্রীর এই উপহার সাহায্য করবে।’ স্বস্তি প্রকাশ করে বলেছিলেন আঁখি। সেই জমি নিয়েই এলো পুলিশকে ঘিরে নেতিবাচক সংবাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আঁখিজমিপুলিশপ্রধানমন্ত্রীবাফুফেলিড স্পোর্টসসিরাজগঞ্জসোহাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

সভাপতি শহিদুল হক টিপু এবং সাধারণ সম্পাদক

চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ

জুলাই ২৮, ২০২৬

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলো ঢাকা

জুলাই ২৮, ২০২৬

বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

জুলাই ২৮, ২০২৬

শিরোপা জয়ের ব্যাপারে ‘আত্মবিশ্বাসী’ বাংলাদেশের অন্যতম সেরা নাঈম

জুলাই ২৮, ২০২৬

জুলাই ২৪: গণ‌অভ্যুত্থান স্মরণে-আমার প্রতিরোধের আগুন

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT