চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন ভক্তের ফোন কেড়ে নিলেন তামিল সুপারস্টার অজিত?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A
তামিল সুপারস্টার অজিত ভক্তের ফোন কেড়ে নিচ্ছেন, ভিড়ের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

রূপালী পর্দার বাইরে নিজের ব্যক্তিগত জীবনকে গোপন রাখতেই স্বস্তিবোধ করেন তামিল সুপারস্টার অজিত কুমার। আর এ ব্যাপারে তিনি এতোটাই সচেতন যে, মুঠোফোন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্তও ব্যবহার করেন না।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বর্তমানে তামিল সিনেমার শীর্ষস্থানীয় সুপারস্টার অজিত দুবাইতে পরিবার নিয়ে ছুটি কাটাচ্ছেন। আর সেখানেই এক ভক্তের সঙ্গে অদ্ভুত ব্যবহার করতে দেখা গেছে তাকে। অজিতের এমন কীর্তির ভিডিও রীতিমত ভাইরাল সোশ্যাল হ্যান্ডেলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অজিতকে লক্ষ্য করে একজন ভক্ত তার ভিডিও করতে শুরু করেন। ঠিক সেটা দেখেই অভিনেতা সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে ফোন কেড়ে নেন এবং সেই ভিডিও মুছে দেন। তবে মজার ব্যাপার হলো, এ পুরো বিষয়টির ভিডিও আবার আরেকজন ধারণ করেছেন।

Banglabid

ভাইরাল হওয়া ভিডিওটি নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। নেটিজেনদের একাংশ ব্যক্তিগত জীবনের যুক্তি টেনে অভিনেতার পক্ষে কথা বলেছেন। অন্যদিকে অনেকেই আবার অভিনেতার এমন আচরণে ক্ষুব্ধ হয়েছেন।

তবে অজিত এবারই প্রথম এমন সমালোচনার মুখোমুখি হলেন তা কিন্তু নয়। কয়েক বছর আগে অজিত এভাবে আরও একজন ভক্তের ফোন কেড়ে নিয়েছিলেন। সেসময় করোনা মহামারি চলাকালীন এক ভক্ত কাছে এসে তার ছবি তোলার চেষ্টা করলে তার ফোন কেড়ে নিয়েছিলেন তিনি। মহামারি প্রোটোকল ভেঙে ফেলায় সেই সময় অজিত খুবই ক্ষুব্ধ হয়েছিলেন। ভক্তকে কড়া হুঁশিয়ারি দিতে দেখা যায় তাকে। পরে ভক্তের কাছে ফোন ফেরত দেওয়া হয়।

জনসাধারণের কাছ থেকে নিজেকে বরাবরই দূরে রাখেন অজিত। তার কোনো চলচ্চিত্রের অনুষ্ঠানেও যোগ দেন না তিনি, চলচ্চিত্রের প্রচারও করেন না। তারপরও সামাজিক যোগাযোগমাধ্যমে তার সিনেমা নিয়ে মেতে থাকেন ভক্তরা। এমনকি অডিও লঞ্চ এবং প্রি-রিলিজ ইভেন্টের মতো প্রচারমূলক ইভেন্ট ছাড়াই তার চলচ্চিত্রগুলো ব্লকবাস্টার হয়ে ওঠে।

Reneta

অজিত অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘থুনিভা’। যেটি বক্স অফিসে প্রায় আড়াই শ কোটি রুপি আয় করেছে।  পরবর্তীতে এ অভিনেতাকে মাগিজ থিরুমেনি পরিচালিত ‘ভিদামুইয়ারচি’ সিনেমায় দেখা যাবে।

সূত্র: নিউজ এইট্টিন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজিত কুমারতামিলতামিল সুপারস্টারভক্তসুপারস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT