বিনোদন

আত্মহত্যার গুজব উড়িয়ে অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়া

আত্মহত্যার গুজব উড়িয়ে অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়া

গত ৪ ডিসেম্বর ভারতীয় কয়েকটি গণমাধ্যমে বলিউড নায়িকা ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চনের আত্মহত্যার চেষ্টার খবর প্রকাশ হয়। সেদিন বচ্চন পরিবার থেকে কোনো কথা না বললেও এর পরদিন স্বামী অভিষেক বচ্চনকে নিয়ে বার্থ ডে পার্টিতে হাজির হন ঐশ্বরিয়া।

বলিউডের নামকরা ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার বার্থ ডে পার্টিতে হাজির অ্যাশ ও অভিষেক। পার্টিতে হাস্যজ্বল অ্যাশের উপস্থিতি দেখে মিডিয়াকর্মীরা বলছেন, আত্মহত্যা চেষ্টাকে গুজব হিসেবে উড়িয়ে দিতেই তার এ উপস্থিতি।

পার্টিতে কারিশমা কাপুর, শ্রীদেবী, রাবিনা, করণসহ বলিউডের অনেকে উপস্থিত ছিলেন। karisma

উল্লেখ্য, পাকিস্তানের ‘আউটলুক’ নামের একটি ব্লগের মাধ্যমেই বচ্চন বধূর আত্মহত্যা চেষ্টার খবরটি ছড়িয়ে পড়ে। সেখানে বলা হয়, পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করতে গিয়েছিলেন ঐশ্বরিয়া।

বিষয়:ঐশ্বরিয়া রাই বচ্চন বলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…