বিনোদন

নিউ ইয়র্কে গিয়ে ডিভোর্স চর্চায় ঘি ঢাললেন ঐশ্বরিয়া

দুজন নারী বন্ধু হাসিমুখে ক্যামেরার জন্য পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি নারী বন্ধু একসাথে হাসিমুখে ক্যামেরার জন্য পোজ দিচ্ছেন, একটি রেস্টুরেন্টে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বচ্চন পরিবারকে নিয়ে চর্চা থামছেই না! মঙ্গলবারই ভারতের সংসদের অধিবেশন থেকে জয়া বচ্চনের ক্ষুব্ধ ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এসবের মাঝে ঐশ্বরিয়াকে নিয়ে পাওয়া গেল নতুন খবর।

ঐশ্বরিয়া বর্তমানে নিউ ইয়র্কে। অভিষেক ও আরাধ্য বচ্চনকে ছেড়ে একাই সেখানে দেখা গেছে তাকে। ইনস্টাগ্রামে, ঐশ্বরিয়ার এক ভক্ত অভিনেত্রীর সঙ্গে একটি সেলফি শেয়ার করেছেন। সেখান থেকেই জানা গেছে যে অভিনেত্রী বর্তমানে নিউ ইয়র্কে আছেন।

ঐশ্বরিয়ার সেই ভক্ত যে রেস্তোরাঁতে কাজ করেন, সেখানেই এসেছিলেন অভিনেত্রী। ঐশ্বরিয়ার গায়ে ছিল লাল-কালো পোশাক। এত বিতর্ক, চর্চার মাঝেও নিজের ভক্তের অনুরোধ ফেললেন না তিনি। হাসিমুখে সেলফি তুললেন।

ছবি শেয়ার করে ঐশ্বরিয়ার ভক্ত লেখেন, ‘জীবনে দুবার নিজের আইডলের সঙ্গে দেখা হওয়া আলাদা করে জানানোর মতো ব্যাপার। আমার সঙ্গে এত ভালো ব্যবহার করার জন্য অনেক ধন্যবাদ। আমি যখন আপনাকে আমার জীবনে আপনার প্রভাব সম্পর্কে বললাম, কত গুরুত্ব দিয়ে আপনি শুনলেন! অনেকদিনের ইচ্ছে ছিল ধন্যবাদ জানাব। এই দুনিয়ার সকল খুশি আর আনন্দ আপনি পান, এই প্রার্থনা করি।’

আম্বানিদের বিয়ের পরেই মুম্বাই ছাড়তে দেখা গিয়েছিল ঐশ্বরিয়া রাইকে। সেই সময় সঙ্গে ছিল মেয়ে আরাধ্য। অভিষেক বর্তমানে মুম্বাইতে। তবে কি, ভাঙনের জল্পনা সত্যি?

বিষয়:অভিষেক ঐশ্বরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…