চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐশিকা নদীর কণ্ঠে আসছে নতুন গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৩ পূর্বাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

সময়ের প্রতিশ্রুতিশীল সংগীতশিল্পী ঐশিকা নদীর কণ্ঠে আসছে নতুন গান। সুচিত্রা মিউজিকের ব্যানারে ‘বন্ধু রে… প্রাণবন্ধু রে’ গান নিয়ে আরেকবার শ্রোতাদের কাছে আসছেন তিনি।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঐশিকা নদীর কণ্ঠে আসছে নতুন এই গানটি। কলকাতায় রেকর্ড করা ঐশিকার এই নতুন গানটির কথা ও সুর রচনা করেছেন ভারতের কিংবদন্তীতুল্য সুরকার ও সংগীত পরিচালক, গীতিকার-সুরকার উদয় বন্দ্যোপাধ্যায়। সংগীতায়োজনে ছিলেন কুনাল চক্রবর্তী।

শব্দ প্রকৌশলে কাজ করেছেন ভারতবর্ষের বিখ্যাত শব্দ প্রকৌশলী গৌতম বসু। রেকর্ডিং করা হয়েছে স্টুডিও ভাইব্রেশন-এ।

গানটির স্রষ্টা উদয় বন্দ্যোপাধ্যায় জানান, গানটি বন্ধুত্বের। বন্ধুদের এক হয়ে কিছু করার গল্প। হয়ত সব কাজে সফল হয়না বন্ধুরা। সবসময় সুযোগ তৈরি হয়না। তবু থেকে যায় বন্ধুত্ব। এই গানটি ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিল্পী শুভমিতা ব্যানার্জির বিখ্যাত গান ‘যদি বন্ধু হও’ এর সিকুয়াল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গানটি নিয়ে উচ্ছ্বসিত মন্তব্য করেছেন শিল্পী শুভ মিতা, সুরকার-গীতিকার উদয় বন্দ্যোপাধ্যায়সহ সংশ্লিষ্ট কলাকুশলীগণ।

জীবনানন্দ দাশ , জসীমউদ্দীন, শামসুর রাহমান, আসাদ চৌধুরী, রফিক আজাদ, সমুদ্র গুপ্তসহ বাংলা ভাষার প্রখ্যাত কবিদের কবিতায় পিতা প্রখ্যাত সুরকার শাহীন সরদারের সুরারোপিত একটি গানের সিডিতে একক কণ্ঠ দিয়ে প্রায় এক যুগ আগে সাংস্কৃতিক অঙ্গনে সাড়া ফেলেন ঐশিকা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসাদ চৌধুরীউদয় বন্দ্যোপাধ্যায়ঐশিকা নদীগানজসীমউদ্দীনজীবনানন্দ দাশমিউজিকরফিক আজাদরেকর্ডশামসুর রাহমানশুভমিতাসংগীতসমুদ্র গুপ্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের উদ্বোধনী রাত: কখন বসবেন টিভির সামনে

জুন ১১, ২০২৬

যাদের নিয়ে অজিদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে খেলবে বাংলাদেশ

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের ইতিহাসে বৃহৎ শিক্ষা বাজেট ঘোষণা

জুন ১১, ২০২৬

নতুন মোবাইল সিমের ওপর ৩০০ টাকার কর প্রত্যাহারের প্রস্তাব

জুন ১১, ২০২৬

বাজেট ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT