চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরব ও আমিরাত সফরে বিমান বাহিনী প্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৩ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
বিমান বাহিনী প্রধানের জাপান সফর শেষে দেশে ফিরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সরকারি সফরে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

আজ শনিবার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে তিনি ঢাকা ছাড়েন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান রয়েল সৌদি এয়ারফোর্সের কমান্ডারের আমন্ত্রণে ৯-১৩ ফেব্রুয়ারি সৌদি আরব সফর করবেন। সফরকালে বিমান বাহিনী প্রধান রয়েল সৌদি এয়ারফোর্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন এবং রয়েল সৌদি এয়ারফোর্সের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

Banglabid

এছাড়াও সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের আমন্ত্রণে ১৪-১৫ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। সংযুক্ত আরব আমিরাত সফরকালে বিমান বাহিনী প্রধান এয়ার স্টাফ টক অ্যান্ড এক্সচেঞ্জিং ট্রেনিং অ্যান্ড এক্সারসাইজ ও সংযুক্ত আরব আমিরাত বিমান বাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন। সংযুক্ত আরব আমিরাতের বিমান বাহিনীর কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন তিনি।

আইএসপিআর আরও জানায়, বিমান বাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

বিমান বাহিনী প্রধান সফর শেষে আগামী ১৬ ফেব্রুয়ারি দেশে ফিরবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসপিআরএয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনবিমান বাহিনী প্রধানসৌদি আরব ও আমিরাত সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

কুমিল্লায় নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

আগস্ট ১৫, ২০২৬

‘শর্মিলাই আমাদের ইসলাম শিখিয়েছেন, হিন্দু ধর্মের চর্চা হতো না’

আগস্ট ১৫, ২০২৬

বার্সা থেকে পিএসজিতে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের গোলদাতা তরেস

আগস্ট ১৫, ২০২৬

আইয়ুব বাচ্চুর জন্মদিনে ২০ গানে ‘উত্তরাধিকার’

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটিতে ৪ নতুন মুখ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT