চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদিকে জামিন, হাসপাতালে স্থানান্তর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ণ ১১, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইরানের মানবাধিকারকর্মী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মদিকে গুরুতর অসুস্থতার কারণে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। একই সঙ্গে তাকে ভারী অঙ্কের জামিনে সাময়িক মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে তার পরিবারের পরিচালিত ফাউন্ডেশন।

আজ (১১ মে) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, নার্গিস মোহাম্মদিকে তেহরানের পার্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার নিজস্ব চিকিৎসক দল চিকিৎসা দিচ্ছেন। গত সপ্তাহে তার পরিবার ও সমর্থকেরা সতর্ক করে জানিয়েছিলেন, যথাযথ চিকিৎসা না পেলে তিনি কারাগারেই মারা যেতে পারেন। চলতি বছরে তিনি দু’বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলেও সন্দেহ করা হচ্ছে।

৫৪ বছর বয়সী নার্গিস মোহাম্মদি নারীর অধিকার ও মানবাধিকার রক্ষায় ভূমিকার জন্য ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তার প্যারিসপ্রবাসী স্বামী জানিয়েছেন, নার্গিসের শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। এছাড়া তার আইনজীবীর দাবি, দীর্ঘদিন কারাবন্দী থাকার কারণে তার ওজন প্রায় ২০ কেজি কমে গেছে এবং তিনি ঠিকমতো কথাও বলতে পারছেন না।

Banglabid

২০২১ সালে রাষ্ট্রবিরোধী প্রচারণা ও রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তাকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। গত ডিসেম্বরে চিকিৎসাজনিত কারণে তাকে তেহরানের কুখ্যাত এভিন কারাগার থেকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল। পরে একটি স্মরণসভায় ‘উসকানিমূলক বক্তব্য’ দেওয়ার অভিযোগে তাকে আবার গ্রেপ্তার করা হয় বলে দাবি করে ইরানি কর্তৃপক্ষ।

তবে পরিবারের অভিযোগ, গ্রেপ্তারের সময় তাকে মারধর করা হয়েছিল এবং পরে হাসপাতালে নিতে হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি বিপ্লবী আদালত তাকে আরও সাড়ে সাত বছরের কারাদণ্ড দেয়। তবে মানবাধিকারকর্মীদের দাবি, শান্তিপূর্ণ কর্মকাণ্ডের জন্য কাউকেই কারাবন্দী করা উচিত নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নার্গিস মোহাম্মদিনোবেলজয়ী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুরুর ধাক্কা সামলে আবারও মুমিনুল-শান্ত জুটিতে এগোচ্ছে বাংলাদেশ

পরবর্তী

ছুরিকাহত হয়েও তৌসিফকে আনতে স্কুলে যান মা!

পরবর্তী

ছুরিকাহত হয়েও তৌসিফকে আনতে স্কুলে যান মা!

ছবি: সংগৃহীত

ইরানের জবাব পুরোপুরি অগ্রহণযোগ্য: ট্রাম্প

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT