এলপিজি বাজারের শীর্ষস্থানে পৌঁছাতে অভ্যন্তরীণ কমিউনিকেশন সভা করেছে ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেড। সম্প্রতি রাজেন্দ্রপুরের ব্র্যাক সিডিএমে এ সভার আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভায় কোম্পানির সিইও আর্যুমান্ত পোলাট বলেন, “ইউনাইটেড আইগ্যাস, এলপিজি ইন্ডাস্ট্রিতে খুব শিগগিরই দেশের শীর্ষস্থানীয় কোম্পানি হয়ে উঠবে। তিনি প্রতিটি ক্ষেত্রে– যেমন প্রডাক্ট, কর্মকর্তা- কর্মচারী, সাপ্লাই চেইন, ডিস্ট্রিবিউশন চ্যানেল, বিক্রয় এবং বিক্রয়োত্তর সেবা, নিরাপত্তা ও মানের প্রতি কোম্পানির দৃঢ়ভাবে কাজ করতে হবে।”
অন্যদের মধ্যে পর্বতারোহী এম এ মোহিত, সিএফও হারুন ওর্তাজ, ইউনাইটেড গ্রুপের সিএইচআরও নওশাদ পারভেজ, জিএম অ্যান্ড হেড অফ সেলস শওকত ওসমান জামিল সভায় কথা বলেন।
বিক্রয় কর্মী, প্রধান কার্যালয়ের সদস্য এবং কারখানার প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।
ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেড বাংলাদেশের ইউনাইটেড গ্রুপ এবং তুরস্কের আইগ্যাস এর যৌথ উদ্যোগের একটি কোম্পানি, যা এলপিজি আমদানি, সংরক্ষণ, বোতলজাতকরণ, বিপণন এবং বিতরণ কার্যক্রম পরিচালনা করে।
বরিশাল ও খুলনা বিভাগে বিস্তৃত এবং শীঘ্রই রাজশাহী, বগুড়া, রংপুরসহ দেশের উত্তরাঞ্চলে সম্প্রসারিত হওয়ার পরিকল্পনা করছে বলে তারা জানায়।
আর্যুমান্ত পোলাট আরও বলেন, যেহেতু এলপিজি একটি কমোডিটি পণ্য, তাই পরিবেশক ও খুচরা বিক্রেতাদের পাশাপাশি গ্রাহকদের সন্তুষ্টি ইউনাইটেড আইগ্যাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর এ কারণেই গ্রাহকদের সন্তুষ্টি ধরে রাখতেই ইউনাইটেড আইগ্যাস এলপিজি শিল্পে তাদের নিজস্ব মান বৃদ্ধিতে সদা সচেষ্ট রয়েছে।
তিনি পারস্পরিক সহযোগিতা ও স্থিতিশীলতার গুরুত্বও তুলে ধরেন এবং সবাইকে একসঙ্গে কাজ করে এলপিজি শিল্পে নতুন মানদণ্ড স্থাপন এবং শীর্ষস্থান এর অবস্থান নিশ্চিত করার জন্য অনুপ্রাণিত করেন।







