চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সঙ্গী অন্য কাউকে ‘চুম্বন’ করলে জানিয়ে দেবে ‘এআই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২৩
তথ্যপ্রযুক্তি
A A

তথ্যপ্রযুক্তি থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠান সব ক্ষেত্রেই ‘এআই’ তার দক্ষতার প্রমাণ দিয়েছে। এবার ব্যক্তিগত জীবনেও ভাগ বসাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। সঙ্গী আপনাকে ছাড়া অন্য কাউকে ‘চুম্বন’ দিচ্ছেন কিনা তা জানা যাবে ‘এআই’র মাধ্যমে।

মঙ্গলবার ৮ আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, সঙ্গী তাকে ঠকাচ্ছেন কি না, তা জানার জন্যে এআই প্রযুক্তির সাহায্য নিয়েছিলেন আমেরিকান এক তরুণী।

প্রমাণ রাখার জন্যে গোটা ঘটনাটি ভিডিও করে রাখেন ডিয়ো নামের তরুণী। সেই ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করতেই সাড়া পড়ে যায়।

সমাজমাধ্যম প্রভাবী এবং আমেরিকার বাসিন্দা ডিয়ো জানান, এআই বিশেষ প্রযুক্তির সাহায্যে তিনি তার পুরুষ সঙ্গী বিলির গলা নকল করে রেকর্ড করে রাখেন। বিলির ফোনে অচেনা এক নারীর ফোন আসতেই ডিয়ো তার সঙ্গীর স্বর নকল করা রেকর্ডিং চালিয়ে দেন এবং কথা প্রসঙ্গে জানতে পারেন বিলি গত রাতে সেই নারীর সাথেই ছিলেন এবং তাকে চুম্বন করেছিলেন।

তবে এ ক্ষেত্রে গোটা ঘটনাই ডিয়োর পরিকল্পনা মতো এগিয়েছিল। কারণ, কৃত্রিম বুদ্ধিমত্তা এ ক্ষেত্রে আদৌ কার্যকর কি-না, তা যাচাই করার জন্যেই গোটা ঘটনাটি সাজিয়েছিলেন ডিয়ো।

ডিয়ো বলেন, ‘আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি যে অন্যরা এই গোটা ঘটনা সত্যি বলে ধরে নিয়েছেন। প্রযুক্তি এবং সমাজিক যোগাযোগ মাধ্যমনির্ভর যুগে কাউকে ঠকানো এখন এতটাই সহজ হয়ে গিয়েছে। ব্যক্তিগত জীবন বলতে কিছু নেই। তাই কাছের মানুষটি আপনাকে ঠকাচ্ছেন কি না, তা বোঝার বেশ ভালো মাধ্যম হল এই প্রযুক্তি।’

Reneta

ভিডিও’র শেষে ডিয়ো তার অনুরাগীদের উদ্দেশে জানান, তিনি এবং তার পুরুষসঙ্গী বিলি দু’জনেই খুব ভালো আছেন। বর্তমানে তারা একত্রে বসবাস করছেন। তবে কোন দিন যদি তার মনে হয়, বিলি এমন কোনও কাজ আবার করছেন, তখন তিনি এই প্রযুক্তি ব্যবহার করবেন বলেও জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এআইকৃত্রিম বুদ্ধিমত্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনির গোলে মরক্কো পরীক্ষায় ড্র ব্রাজিলের, অক্ষত ৯২ বছরের ইতিহাস

জুন ১৪, ২০২৬

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

জুন ১৪, ২০২৬

হাইতিকে পরিবর্তন করতে হবে জার্সি, নেপথ্যে ফ্রান্স

জুন ১৪, ২০২৬

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT