চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সেনাদের জীবনের থেকে শিল্প বড় হতে পারে না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A

এ সময়ের পাকিস্তানি শোবিজ তারকাদের মধ্যে আন্তর্জাতিকভাবে সবচেয়ে প্রসিদ্ধ মাহিরা খান আর ফাওয়াদ খান। মাহিরা খান শাহরুখ খানের বিপরীতে আর ফাওয়াদ খান সোনম কাপুর-আলিয়া ভাটের বিপরীতে বলিউডে অভিনয় করে নিজেদের খ্যাতি বাড়িয়েছেন বহুগুণ। কিন্তু ২০১৬ সালে উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর ভারতে পাক-শিল্পীদের কাজ বন্ধ হয়ে যায় ভারতে। অবশেষে সেই জট খুলতে চলেছে।

ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ মুক্তি পাচ্ছে ভারতের প্রেক্ষাগৃহে। এই ছবিটি পাকিস্তানে মুক্তি পায় ২০২২ সালে। সেই সময় ভারতে মুক্তি পায়নি পাকিস্তানের বক্স অফিস কাঁপানো ছবিটি।

এই সিদ্ধান্তে মোটেই খুশি নয় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। তারা হুঁশিয়ারি দিয়েছে, কোনও ভাবেই এই ছবি ভারতের প্রেক্ষাগৃহে প্রদর্শন করতে দেওয়া হবে না।

সংবাদমাধ্যমকে এমএনএস-এর সভাপতি অমেয়া খোপকার জানিয়েছেন, ভারতে কিছুতেই পাকিস্তানের ছবি এবং অভিনেতাদের গ্রহণ করা হবে না। তিনি অন্য রাজ্যের রাজনৈতিক দলকেও এই ছবি মুক্তির বিরোধিতা করার আবেদন করেছেন। তার কথায়, ‘এই ছবি ভারতে মুক্তি পাবে না। শুধু ছবিই নয়। পাকিস্তানের কোনও শিল্পীকেই এই দেশে গ্রহণ করা হবে না। যদি এমন কিছু হয়, তা হলে জোরদার আন্দোলন হবে।’

এমএনএস-এর সভাপতি আরও বলেন, ‘সীমান্তে আমাদের সেনারা প্রাণ দিচ্ছেন। পাকিস্তানি অভিনেতাদের আমাদের কিসের প্রয়োজন! আমাদের এখানে কি প্রতিভার অভাব রয়েছে!’

হুমকি দিয়ে খোপকার বলেছেন, ‘প্রেক্ষাগৃহের মালিকেরা জানেন, প্রেক্ষাগৃহের দরজা-জানলার কাচ খুবই দামি। পাকিস্তানের কোনও অভিনেতা এখানে এলেই আমরা হামলা করব। শিল্প ও রাজনীতি যে ভিন্ন, তা আমরাও জানি। কিন্তু সেনাদের জীবনের থেকে শিল্প কখনওই বড় হতে পারে না। এটাকে হুমকি হিসেবেই নেওয়া উচিত। গত সপ্তাহ পর্যন্ত ওরা হামলা করেছে। আর আমরা বসে বসে পাকিস্তানের ছবি দেখব? এই দেশের মাটিতে আমরা ওদের পা রাখতে দেব না। আমরা ভাঙচুর করব।’

Reneta

এর আগে পরিচালক বিলাল লাশারি এবং মাহিরা খান তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ ছবির খবরটি শেয়ার করেছেন। বিলাল খবরটি তার সামাজিক মাধ্যমে শেয়ার করে লেখেন, ‘২ অক্টোবর ভারতের পাঞ্জাবে মুক্তি পাচ্ছে ছবিটি। পাকিস্তানে এই ছবি মুক্তির দু’বছর পেরিয়ে গেলেও, এখনও সাপ্তাহিক ছুটির দিনগুলিতে ঘরে ঘরে চলে এই ছবি। এখন, আমি ভারতের পাঞ্জাবি দর্শকদের ভালবাসার অপেক্ষায়, তারাও দেখে অনুভব করতে পারবেন এই ছবির যাদু।’

এটি পাকিস্তানি ক্লাসিক ছবি ‘মওলা জাট’-এর রিমেক। ছবিটি গল্প মূলত নৃশংস গ্যাং লিডার হামজা আলি আব্বাসি অভিনীত নুরি নাট এবং স্থানীয় নায়ক মাওলা জাটের প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে আবর্তিত।

সূত্র: ফ্রি প্রেস জার্নাল

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দ্য লিজেন্ড অব মওলা জাটফাওয়াদ খানমাহিরা খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নারী ও শিশু নির্যাতন মামলায় খালাস পাচ্ছে ৭০ শতাংশ আসামি

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল বাড়ানোর উদ্যোগ: কৃষিমন্ত্রী

মে ২, ২০২৬
বিয়ে

বিয়ের আগে নিজেকে জিজ্ঞেস করুন এই ‘৫ প্রশ্ন’

মে ২, ২০২৬

দর্শকের মন জয় করা সেই ধারাবাহিক শেষ হচ্ছে শুক্রবার!

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে অনুষ্ঠিত হলো ওয়ালটন গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট-২০২৬

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT