চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে দেব, নায়কের সম্পত্তির পরিমাণ কতো?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৭ অপরাহ্ন ০৩, মে ২০২৪
বিনোদন
A A

নানা গুঞ্জনের পর আবারও নির্বাচনে নাম লিখিয়েছেন পশ্চিমবঙ্গের তারকা অভিনেতা দেব। গুঞ্জন আছে, মমতা ব্যানার্জীর বিশেষ অনুরোধে এবার নির্বাচনে লড়তে চলেছেন তিনি।

বৃহস্পতিবার (২ মে) ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। নীল সাদা বেলুনে সুসজ্জিত হুডখোলা গাড়িতে চেপে এদিন তিনি মনোনয়ন পত্র জমা দিতে যান। সঙ্গে ছিলেন তার দলের অজস্র কর্মীরা।

মনোনয়নের সঙ্গে এদিন তাকে জমা দিতে হয়েছে মোট সম্পত্তির হিসাব। আর সেখান থেকেই জানা গেল এবার ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে যারা প্রার্থী হিসেবে লড়াই করছেন তাদের মধ্যে সবথেকে বিত্তশালী হলেন দেব।

দেব এদিন তার জমা দেওয়া খতিয়ানে জানিয়েছেন তিনি গত অর্থবর্ষ অর্থাৎ ২০২২-২৩ সালে ৪ কোটি ৯৯ লাখ ১৫ হাজার টাকা আয় করেছেন। অর্থাৎ এই অর্থ তার আয় করা ২০১২-২২ সালের করা আয়ের প্রায় দ্বিগুণ।

দেবের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট আছে বলেও তিনি জানিয়েছেন। তিনি যখন মনোনয়ন জমা দেন তখন তার কাছে ক্যাশ অর্থ ছিল ২৬ হাজার ৭৫৮ টাকা। দেবের বিনিয়োগ করা অর্থের মোট পরিমাণ হল ১৫ কোটি ৪৮ লাখ ১৯ হাজার ৯৪৩ টাকা। এছাড়া দেবের কাছে যত হাতঘড়ি আছে সেগুলোর মোট মূল্য বা বাজার দর ১২ লাখ টাকার বেশি।

অভিনেতার একটিই গাড়ি আছে। আর সেই গাড়ির বর্তমান বাজার মূল্য হল ১ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকা। এছাড়াও তার কাছে প্রায় ৪৯ লাখ ১৮ হাজার ৫৬২ টাকার সোনা আছে। সঙ্গে আছে একাধিক ফ্ল্যাট। সেই ফ্ল্যাটগুলোর মোট মূল্য হল ১৯ কোটি ৯১ লাখ ১২ হাজার।

Reneta

কেবল সঞ্চয় নয়, দেবের বিপুল পরিমাণ ঋণও আছে। তার মোট ২ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৯০৭ টাকার ঋণ আছে।

প্রসঙ্গত দেব গত দুই লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে বিজয়ী হন। এবার তিনি তার কঠিন প্রতিদ্বন্দ্বী হিরণকে হারিয়ে আবারও শেষ হাসি হাসতে পারেন কিনা সেটাই এখন দেখার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চিত্রনায়কদেবনায়কনেতামমতামমতা ব্যানার্জীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘প্রিন্স’ নিয়ে খোলামেলা শাকিব

এপ্রিল ১, ২০২৬

যুদ্ধ শেষ করা বিষয়ে যে বার্তা ইরানের প্রেসিডেন্টের

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগ্রহীত

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ বৃহস্পতিবার

এপ্রিল ১, ২০২৬

৪৮ দলের বিশ্বকাপে কোন মহাদেশ থেকে কয়টি দেশ সুযোগ করে নিলো

এপ্রিল ১, ২০২৬
QatarEnergy

কাতারের উপকূলে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT