চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনিসের পর এবার টরন্টোতে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০২৬
বিনোদন
A A

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ার পর এবার আরেকটি বড় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রুবাইয়াত হোসেন। তার নতুন ছবি ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ স্থান করে নিয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (টিআইএফএফ)।

এর আগে ছবিটি ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে নির্বাচিত হয়ে প্রথম বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ইতিহাস গড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে টরন্টোতে নির্বাচিত হওয়ার সুখবরটি জানিয়েছেন রুবাইয়াত হোসেন। একই সঙ্গে তিনি ছবিটির প্রদর্শনীর সূচিও প্রকাশ করেন।

সূচি অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর বিকেল ৪টা এবং ১৭ সেপ্টেম্বর রাত ১০টায় টিআইএফএফ লাইটবক্স সিনেমা–৪ এ ছবিটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এছাড়া ১৯ সেপ্টেম্বর দুপুর ১২টা ১৫ মিনিটে স্কশিয়াব্যাংক থিয়েটারের সিনেমা–৭-এ হবে তৃতীয় প্রদর্শনী।

মনস্তাত্ত্বিক হরর ঘরানার ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত। অতিপ্রাকৃত আবহের মধ্য দিয়ে ছবিটি সৌন্দর্য, নারীত্ব, বিয়ে এবং সমাজের প্রত্যাশার মতো বিষয়গুলোকে তুলে ধরেছে।

ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নবাগত  জাইনীন চৌধুরী করিম। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম এবং মোহাম্মদ বারী।

Reneta

এবারের টিআইএফএফে বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত চলচ্চিত্রও প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে কান চলচ্চিত্র উৎসবে ক্যামেরা দ’অর জয়ী রুয়ান্ডার ‘বেনিমানা’, জুরি পুরস্কারপ্রাপ্ত ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’, ক্রিটিকস উইক বিজয়ী ‘লা গ্রাদিভা’, ডেনিশ-ইজিপশিয়ান নির্মাতা মে এল-তুখির ‘উইমেন আননোন’, ফিলিস্তিনি নির্মাতা মুয়ায়াদ আলায়ানের ‘কনভারসেশন উইথ দ্য সি’ এবং একাধিক পুরস্কারপ্রাপ্ত অ্যানিমেশন চলচ্চিত্র। টিআইএফএফ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজমেরী হক বাঁধনচলচ্চিত্রটরন্টোদ্য ডিফিকাল্ট ব্রাইডভেনিসরিকিতা নন্দিনী শিমুরুবাইয়াত হোসেনলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসাবেরী আলমসুনেরাহ বিনতে কামাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাটের নির্মাণকাজ সেপ্টেম্বরে শুরু: গৃহায়ন প্রতিমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

ভেনিসের পর এবার টরন্টোতে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

আগস্ট ৫, ২০২৬

এনসিপির সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার

আগস্ট ৫, ২০২৬
Tehran's warning to Washington

ওয়াশিংটনকে তেহরানের হুঁশিয়ারি

আগস্ট ৫, ২০২৬
ছবি: বরিশালে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের শ্রদ্ধা নিবেদন (সংগৃহীত)।

জুলাই অভ্যুত্থানে অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: তথ্যমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT