বিনোদন

বোমা মেরে বিজয়ের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি

Prominent Bengali man with a thoughtful expression at a press event. Channel i News - চ্যানেল আই নিউজ

Bengali man with a beard and white shirt, seated at a press conference, with a red background featuring Bengali text. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির রাজনৈতিক দলের একটি জনসভায় পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনা নিয়ে এখনও বিতর্ক চলছে। তার মাঝেই এবার হুমকি এলো অভিনেতার চেন্নাইয়ের বাসভবনটি বোমা হামলায় উড়িয়ে দেওয়ার।

এমন সময়ে যে হুমকি নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। ভারতীয় গণমাধ্যমের খবর, বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে চেন্নাই পুলিশের কাছে একটি ফোন আসে। এক ব্যক্তি সেই ফোন কলে জানায়, ভবিষ্যতে বিজয় যদি আর কোনো জনসভা করেন, তবে তার বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।

এই হুমকির পরপরই তার নীলাঙ্কারাই এলাকার বাড়ি ঘিরে রেখেছে পুলিশ; নিরাপত্তা জোরদার করেছে। পুলিশ আরও জানিয়েছে, হুমকিদাতার সেই ফোনটি এসেছিল কন্যাকুমারী থেকে।

জানা গেছে, হুমকি পাওয়া মাত্র পুলিশের একটি বাহিনী বিজয়ের বাড়িতে পৌঁছায়। শুরু হয় তল্লাশি। যদিও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

তবে পুলিশ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। যিনি ফোন করেছিলেন, তার লোকেশন ট্র্যাক করে তাকে ধরার চেষ্টা চলছে। তবে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এটি কোন প্র্যাঙ্ক বা ভুয়া কল ছিল।- টাইমস অব ইন্ডিয়া

বিষয়:বিজয় থালাপতি বোমা হামলা রাজনীতিবিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…