চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিমান্ড শেষে মেনন, ইনু, পলক ও মামুন কারাগারে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, আদালত
A A
রিমান্ড শেষে মেনন, ইনু, পলক ও মামুন কারাগারে যাওয়ার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে ।

বৃহস্পতিবার সকালে রিমান্ড শেষে তাদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

এদিন তাদের পক্ষের আইনজীবী আব্বাস উদ্দীন ও ফারজানা ইয়াসমিন জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Banglabid

এদিন হাসানুল হক ইনুকে ৩ দফায় ১৬ দিন, মেননকে দুই দফায় ১১ দিনের রিমান্ড শেষে, পলককে ৩ দফায় ২৩ দিনের এবং মামুনকে ৮ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এ আসামিদের রিমান্ডে নেওয়া মামলাগুলোয় কারাগারে পাঠানোর আবেদন করা হয়। তবে খিলগাঁও থানার একটি হত্যা মামলায় ইনু, মেনন, পলক ও মামুনকে গ্রেফতার দেখানো আবেদন করা হয়। এছাড়া খিলগাঁও থানার আরেক হত্যা মামলায় এবং ভাটারা থানার একটি হত্যা মামলায় মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।

ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২২ আগস্ট রাজধানীর গুলশান থেকে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। পরে রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ২৭ আগস্ট আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় মেননের ৬ দিনের রিমান্ড দেয়া হয়।

Reneta

গত ২৫ আগস্ট বিকেলে উত্তরার একটি বাসা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি টিম। পরে নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর মোহাম্মদপুরে ট্রাক চালক সুজন হত্যা মামলায় ৩ সেপ্টেম্বর তার আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এরপর ৮ সেপ্টেম্বর দুই দফা ১২ দিনের রিমান্ডের পর লালবাগ থানার আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা তার আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পলককে গত ১৪ আগস্ট রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় গ্রেপ্তার হয়। পরে রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিকশাচালককে হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ২৫ আগস্ট আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহকে গুলি করে হত্যার অভিযোগে লালবাগ থানার মামলায় দ্বিতীয় দফায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১ সেপ্টেম্বর বাড্ডা থানায় সুমন সিকদার হত্যা মামলায় এবং সূত্রাপুর থানায় ইকরাম হোসেন কাওসার ও ওমর ফারুক হত্যা মামলায় ৩ দিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

অন্যদিকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গত ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হয়। পরদিন বৈষম্যবিরোধী আন্দোলনে মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনুকারাগারেঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতপলকমামুনমেনন
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

৪ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার আইসিসিবিতে ‘সুপার সেল কার বাজার’

আগস্ট ১৪, ২০২৬

ওক স্ট্রিটের অদ্ভুত এক ঘটনার গল্প

আগস্ট ১৪, ২০২৬

কেন সঙ্গে রাখেন নিজের কাফনের কাপড়?

আগস্ট ১৪, ২০২৬

আড়ালে ঘোড়ার নীরব কান্না

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT