ইনু-হানিফদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৮ সেপ্টেম্বর

A grand white colonial-style building with large windows, surrounded by trees and a well-maintained lawn. Channel i News – চ্যানেল আই নিউজ
জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে কুষ্টিয়ায় সাতজনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রোববার বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই দিন ধার্য করেন। ট্রাইব্যুনালে আজ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
গত ২১ আগস্ট হাসানুল হক ইনুকে মানবতাবিরোধী অপরাধের এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। আজ ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় কুষ্টিয়ায় সাতজনকে হত্যা করা হয়। সেই সঙ্গে আহত হন বেশ কয়েকজন। পরবর্তীতে হাসানুল হক ইনু ও মাহবুব আলম হানিফসহ পাঁচজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। সে মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।




