ঋণ করে দালালকে টাকা দিয়ে চাকরি না পেয়ে যুবকের আত্মহত্যা

আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে ঢাবি ছাত্রীর লাশ, মৃতদেহের পা ও পিঠের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
বহু কষ্টে পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে চাকরির জন্য দালালকে টাকা দিয়েও চাকরি না হওয়ায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এক যুবক। ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সুপার বুরালি গ্রামের তপন দলুই (২৮) নামের ওই যুবক ইংরেজিতে মাস্টার্স করেছিলেন।
হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।
তপনের পরিবার জানিয়েছে, তপনের নাম ওঠে চাকরির ওয়েটিং লিস্টে। চাকরি পেতে দালালকে টাকাও দেন। তবে চাকরি পাননি। হতাশায় শেষ পর্যন্ত আত্মহত্যা করেন তপন।
অভিযোগ, চারবছর আগে কেশপুরের বিশ্বনাথপুরের এক দালালকে ঋণ নিয়ে টাকা দিয়েছিলেন তপন। তবে চাকরি না পাওয়ায় অবসাদে ভুগতে থাকেন তিনি। রোজগারের জন্য কৃষিকাজে হাত লাগান। পাশাপাশি টিউশনি করতেন তপন। তবে ঋণ পরিশোধ করতে পারছিলেন না তপন। এই আবহে দালালের কাছে টাকা ফেরত চেয়ে পাননি। শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার তিনি আত্মহত্যার চেষ্টা করেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার মৃত্যু হয় তার।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতে সবার সঙ্গে বসেই খাবার খান তপন। পরে রাতে নিজের ঘরে শুতে গিয়ে নিজের প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা করেন তপন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থাতেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় তপনকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার মৃত্যু হয় তার।






