আন্তর্জাতিক

৮০ বছর পর পাওয়া গেল ৮৬৪ সেনা নিয়ে ডুবে যাওয়া জাহাজ

বাংলাদেশের নদীতে ডুবে যাওয়া পুরনো জাহাজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৮০ বছর পর উদ্ধার হওয়া জাহাজের ছবি, যা ৮৬৪ সেনা নিয়ে ডুবে গিয়েছিল।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৮৬৪ জন অস্ট্রেলীয় সেনা নিয়ে যাওয়ার পথে সমুদ্রে ডুবে গিয়েছিল জাপানের একটি জাহাজ। তারপর  বহু বছর কেটে গেলেও সেই জাহাজের কোনও হদিস পাওয়া যায়নি। তবে সম্প্রতি দক্ষিণ চীন সাগরের লুজন দ্বীপের উত্তর-পশ্চিমে সেই জাহাজের সন্ধান পেয়েছেন একদল বিজ্ঞানী। 

এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস জানান, ‘এসএস মন্টেভিডিয়ো মারু’ নামে ওই জাহাজের খোঁজ মিলেছে গভীর সমুদ্রে। ১৯৪২ সালে ফিলিপিন্সের কাছে সমুদ্রে ডুবে গিয়েছিল জাহাজটি। ওই জাহাজে করে যুদ্ধবন্দিদের নিয়ে যাওয়া হচ্ছিল বলেই অনুমান গবেষকদের।

এই জাহাজডুবিকে অস্ট্রেলিয়ার ইতিহাসে ‘ভয়ঙ্করতম দুর্ঘটনা’ বলে মনে করা হয়। পাপুয়া নিউ গিনি থেকে চীনের হাইনান প্রদেশে যাওয়ার সময় আমেরিকান নৌবাহিনীর যুদ্ধজাহাজ থেকে ছোড়া টর্পেডোর হামলায় ৮৬৪ জনকে নিয়ে ডুবে যায় জাহাজটি। তারপর থেকে জাহাজটির আর হদিস পাওয়া যায়নি।

জানা যায়, সমুদ্রের ১৩ হাজার ৩২৩ ফুট নীচে জাহাজটি খুঁজে পাওয়া গেছে। তবে ধারণা করা হচ্ছে, ৮৬৪ জন নন বরং এক হাজার জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল এই জাহাজডুবিতে।

বিষয়:অস্ট্রেলিয়া জাহাজ দ্বিতীয় বিশ্বযুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…