কিশোরগঞ্জ

১৭ ঘণ্টা পর লাইনচ্যুত ইঞ্জিনসহ বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৭ ঘণ্টা পর লাইনচ্যুত ইঞ্জিনসহ বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক।. Channel i News – চ্যানেল আই নিউজ

লাইনচ্যুত হওয়ার ১৭ ঘণ্টা পর কি‌শোরগঞ্জ এক্স‌প্রেসের ইঞ্জিনসহ দুটি ব‌গি উদ্ধার করা হয়েছে। এরপর কি‌শোরগঞ্জ-ঢাকা ও কি‌শোরগঞ্জ-ময়মন‌সিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার ২৬ নভেম্বর সকালে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার বিকাল সোয়া ৪টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা স্টেশনে প্রবেশপথে আন্তঃনগর কি‌শোরগঞ্জ এক্স‌প্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি ব‌গি লাইনচ্যুত হ‌য়ে‌ছে। এতে কিশোরগঞ্জ ভৈরব এবং কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থে‌কে আসা উদ্ধারকারী ট্রেন দীর্ঘ ১৭ ঘণ্টার চেষ্টা পর লাইনচ্যুত ইঞ্জিন ও দুটি বগি উদ্ধার করা হলে পুনরায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

তিনি আরও জানান, এ সময় গ‌চিহাটা স্টেশ‌নে আটকা পড়েছিল চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্স‌প্রেস ট্রেন। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিষয়:কটিয়াদীর গচিহাটা স্টেশন ট্রেন লাইনচ্যুত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…