চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই পরিবেশটা মিস করছিলাম: শুটিংয়ে ফিরে শাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

দীর্ঘ ১০ মাস পর ছন্দে ফিরেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। গেল নভেম্বরে ‘গলুই’ সিনেমার শুটিং করে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন তিনি। ৯ মাস পর ১৭ আগস্ট দেশে ফেরেন। রবিবার একটি বিজ্ঞাপনের শুটিংয়ের মাধ্যমে বহুদিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এই চিত্রতারকা।

শুটিংয়ে ফেরার বিষয়টি জানিয়ে সোমবার বিকেলে শাকিব তার ইনস্টাগ্রামে ছবি পোস্ট দিয়ে লিখেছেন, ‘নতুন লক্ষ্য নিয়ে নতুন করে আবার শুরু। ফিরে এলাম লাইট ক্যামেরা অ্যাকশনে।’ একেবারে ফ্রেশ লুকে শাকিব খানের ছবিটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে লুফে নেয় তার ভক্তরা। তারা বলছেন, শাকিব খান যে নতুন করে আবার ফিরছেন ছবিটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। শত শত ইতিবাচক মন্তব্য দেখা যাচ্ছে সেখানে।

শাকিব খান জানান, নতুনভাবে সবকিছু শুরু করছেন। বলেন, বিজ্ঞাপনের পর সিনেমার শুটিং করবো। দেশ ও দেশের বাইরের সিনেমা রয়েছে। এজন্য একেবারে নতুনভাবে নিজেকে প্রস্তুত করছি। অনেকদিন পর শুটিংয়ে ফিরে ভীষণ ভালো লাগছে। এতদিন এই পরিবেশটা মিস করছিলাম।

Banglabid

জানা গেছে, শাকিব খান বার্জার পেইন্টসের শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত। তাই এই পণ্যের বিজ্ঞাপনে তিনি কাজ করছেন। চলতি সপ্তাহ জুড়ে তিনি বিজ্ঞাপনের শুটিং করবেন। এখানে শাকিব খানের সহশিল্পী আছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। চলতি বছরেই বিজ্ঞাপনটি প্রচারে আসার কথা রয়েছে।

সর্বশেষ শাকিবের ‘গলুই’ ও ‘বিদ্রোহী’ ছবি দুটি মুক্তি পেয়েছিল রোজার ঈদে। এরমধ্যে সর্বোচ্চ হল পেয়ে রেকর্ড করে ‘বিদ্রোহী’। অন্যদিকে, সিনেমা হল সংশ্লিষ্টরা জানায়, করোনা পরবর্তী শাকিব খানের ‘গলুই’ সিনেমার মাধ্যমে দর্শক পরিবার নিয়ে দলে দলে সিনেমা হলে ফিরতে শুরু করে।

তার অভিনীত ‘অন্তরাত্মা’ ও ‘লিডার আমিই বাংলাদেশ’ নামে নতুন দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। শিগগির শাকিব খান শুরু করবেন তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ছবি ‘মায়া’। এই নামটি পরিবর্তন হতে পারে। এতে অভিনয় করবেন পূজা চেরী। পরিচালনা করবেন হিমেল আশরাফ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিত্রনায়কনায়কনুসরাত ফারিয়াপূজা চেরীলিড বিনোদনশাকিবশাকিব খানশুটিংসিনেমাসুপারস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ রফিকুল ইসলামের নামাজে জানাজা

আগস্ট ১৪, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘গ্রিন নেক্সাস সবুজ সংযোগ’ কর্মসূচি শুরু

আগস্ট ১৪, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরায় সোয়া কোটি টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫

আগস্ট ১৪, ২০২৬

সমালোচনা করবেন না, সমর্থন করুন: নেইমার

আগস্ট ১৪, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে উপচে পড়া ভিড়

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT