চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার আইনজীবী হয়ে আসছেন নিশো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৫ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৩
বিনোদন
A A

গেল ঈদে মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত প্রথম ছবি ‘সুড়ঙ্গ’। মুক্তির পর থেকে সাড়া ফেলেছে রায়হান রাফী পরিচালিত এ ছবিটি। সেই আলোচনার মধ্যে অভিনেতা নিশোর অভিনেতার নতুন ওয়েব সিরিজের খবর পাওয়া গেল!

জানা গেছে, আফরান নিশো অভিনীত নতুন ওয়েব সিরিজটির নাম ‘সাড়ে ষোল’, যেখানে তিনি আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন। ১৭ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর পর্দায় দেখা যাবে সিরিজটি। যেটি পরিচালনা করেছেন ইয়াসির আল হক।

রবিবার বিকেলে আফরান নিশোর এই ওয়েব সিরিজটির লুক প্রকাশ করে হইচই কর্তৃপক্ষ। সংবাদ বিজ্ঞপ্তিতে হইচই জানায়, নিশোর সাবলীল অভিনয় এই সিরিজটিকে বিনোদন জগতে একটি সম্পূর্ণ নতুন মাত্রা যোগ করতে পারে।

এর আগে মরীচিকা, রেডরাম, কাইজার ওয়েব সিরিজগুলোতে অভিনয় করেছিলেন। এবার তিনি ‘সাড়ে ষোল’ করছেন। জানা যায়, এতে স্বনামধন্য এক রিয়েল এস্টেট কোম্পানির পক্ষে হাইপ্রোফাইল মামলা লড়ার আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। চরিত্রের নাম রেজা।

গল্পে আইনজীবী রেজার গল্প বলা হয়েছে। তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেসটির শুনানিতে যাবার আগের রাতে জীবন একটি জটিল মোড় নেয়।

আফরান নিশো বলেন, রেজা অত্যন্ত বুদ্ধিমান এবং সফল আইনজীবী, পাশাপাশি সে খুবই চতুর কিন্তু একজন ফ্যামিলি ম্যান। এটি এমন একটি চরিত্র যা আমাকে খুব আকর্ষণ করেছে এবং আমাকে রেজা হিসাবে দেখার পর দর্শকদের কী প্রতিক্রিয়া হয় তা জানার জন্য আমি অপেক্ষা করছি।

Reneta

ওয়েব সিরিজ ‘সাড়ে ষোল’র পরিচালক ইয়াসির আল হক বলেন, এটি আমার প্রথম ওয়েব সিরিজ এবং আমি ওটিটিতে অভিষেকের জন্য হইচই’র সাথে কাজ করতে পেরে অত্যন্ত আনন্দিত। আসলে কোন শব্দই আমার এই উত্তেজনা সঠিকভাবে প্রকাশ করতে পারবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরান নিশোওটিটিনিশোলিড বিনোদনসিনেমাহইচই
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT