বিনোদন

আসামি সেজে সংবাদ সম্মেলনে নিশো!

নিশো সংবাদ সম্মেলনে আসামি সেজে উপস্থিত হয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিশো সংবাদ সম্মেলনে আসামি সেজে উপস্থিত হয়েছেন, ছবি তোলা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘দাগি’ আসামি সেজে সংবাদ সম্মেলনে হাজির হলেন আফরান নিশো। তার পরনে দেখা যায় ময়লা অফ হোয়াইট পোশাক। উল্লেখ আছে কয়েদি নাম্বার ৭৮৬। হাতে হাতকড়া। পুলিশের গাড়ি থেকে দুজন সাজানো পুলিশ তাকে ধরে নিয়ে আসছেন।

আফরান নিশোকে এমন সাজে দেখে চমকে ওঠেন সবাই। মূলত আসন্ন ঈদে তার অভিনীত ‘দাগি’ সিনেমার জন্য প্রচারণায় চমক দিতে এমনটি করেছেন এই অভিনেতা। জানা যায়, এই সিনেমাতে তিনি একজন ‘দাগি’ আসামির চরিত্র করেছেন, যেটির নাম নিশান।

আফরান নিশো আগেই জানান, অনেকগুলো ভালো গল্প তার কাছে এসেছিল। এরমধ্যে দাগি গল্পটি তাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে।

নিশো সংবাদ সম্মেলনে আসামি সেজে উপস্থিত, পুলিশ সদস্যরা পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ এজন্যই সিনেমাটি করছেন উল্লেখ করে বলেন, এই গল্পটি চূড়ান্ত করলে আমাকে বলা হয় ১৫ কেজি ওজন বাড়াতে হবে। আমি চেষ্টা করেছি। মনে হয় দর্শক সেটা এনজয় করবে। দাগি মূলত প্রতিশোধ না, একজন মানুষের মুক্তির গল্প। আশা করছি সবাই সিনেমা হলে উপভোগ করবেন।

শিহাব শাহীনের পরিচালনায় দাগি-তে আফরান নিশো ছাড়াও অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম।

বিষয়:আফরান নিশো তমা মির্জা রাশেদ মামুন অপু শহীদুজ্জামান সেলিম সুনেরাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…