চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলতে লাওসের পথে আফঈদা-স্বপ্নারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

কদিন আগে ভুটানে মেয়েদের লিগের ক্লাবে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার ও স্বপ্না রানী। ভুটান মেয়েদের লিগের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে তারা এবার যাচ্ছেন লাওসে। খেলবেন এএফসি ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ।

আফঈদা ও স্বপ্নাদের সাথে আছেন বাংলাদেশের তিন ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র, তহুরা খাতুন এবং শাহেদা আক্তার রিপা। রয়্যাল থিম্পু কলেজ ক্লাবে তারা আগেই যোগ দিয়েছিলেন।

এএফসি ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে যাওয়া নিয়ে বাংলাদেশের পাঁচ তারকা ক্লাবের জার্সি গায়ে একসঙ্গে ছবি তুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ফরোয়ার্ড শাহেদা আক্তার লিখেছেন, ‘বিকাল ৪টা ১০ মিনিটে ভুটান থেকে লাওসের উদ্দেশ্যে রওনা দিবো। লাওসে অনুষ্ঠিত এএফসি উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে আমরা খেলবো।’

‘আমরা রয়েল থিম্পু কলেজের হয়ে বাংলাদেশ থেকে তহুরা আপু, শামসুন্নাহার জুনিয়র, আমি, আফঈদা ও স্বপ্না খেলবো। আমাদের জন্য দোয়া করবেন।’

বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকারও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। লিখেছেন, ‘এএফসি ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ। লাওসের পথে যাচ্ছি।’

বর্তমানে ভুটান মেয়েদের লিগে বাংলাদেশের ১৫ জন বিভিন্ন ক্লাবের হয়ে খেলছেন। লিগের শীর্ষে থাকা পারো এফসির হয়ে মাঠ মাতাচ্ছেন দেশসেরা ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা, সাবিনা খাতুন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফঈদাএএফসিবাংলাদেশভুটানলাওসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকায় ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ সীমান্তে পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের হজের নিবন্ধন শুরু

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে ব্যর্থতার কারণে সরানো হয়নি মার্কিন সেনাপ্রধানকে, যা জানা যাচ্ছে

জুলাই ১, ২০২৬

যে কারণে ‘মাস্তুল’-এর প্রচারণা গানে কণ্ঠ দিলেন বাবু

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT