বিনোদন

বছর সেরা চলচ্চিত্র ও টিভি শো ঘোষণা করল এএফআই

বছর সেরা চলচ্চিত্র ও টিভি শো ঘোষণা, বিভিন্ন সিনেমা ও সিরিজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন থেকে নির্বাচিত বছরের সেরা চলচ্চিত্র ও টিভি শো এর ছবি, বিভিন্ন জনপ্রিয় সিনেমা ও সিরিজের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মার্কিন বিখ্যাত চলচ্চিত্র প্রতিষ্ঠান আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট (এএফআই) ২০২৫ সালের সেরা ১০টি চলচ্চিত্র ও টিভি শোর তালিকা প্রকাশ করেছে। তালিকায় রয়েছে বছরের সবচেয়ে আলোচিত বড় বাজেটের সিনেমা থেকে স্বাধীন নির্মাণ—সবই।

এএফআই-এর নির্বাচিত ১০টি চলচ্চিত্র হলো

অ্যাভাটার: ফায়ার এন্ড অ্যাশ
বুগোনিয়া
ফ্রাঙ্কেস্টেইন
হ্যামনেট
জে কেলি
মার্টি সুপ্রিম
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সিনার্স
ট্রেন ড্রিমস
উইকড: ফর গুড

এ বছর এএফআই নির্বাচিত ১০টি টিভি শো

অ্যাডলসেন্স
এন্ডর
ডেথ বাই লাইটনিং
দ্য ডিপ্লোমেট
দ্য লোডাউন
দ্য পিট
প্লুরিবাস
সেভারেন্স
দ্য স্টুডিও
টাস্ট

এ বছর ইরানি পরিচালক জাফর পানাহির চলচ্চিত্র ‘ইট ওয়াজ জাস্ট আন এক্সিডেন্ট’এর জন্য একটি বিশেষ পুরস্কার ঘোষণা করেছে এএফআই। পানাহি সম্প্রতি ইরানে অনুপস্থিত অবস্থায় এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। তাঁর কাজের শিল্পমান ও রাজনৈতিক প্রেক্ষাপটকে সম্মান জানিয়ে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

এএফআই-এর সম্মাননা প্রাপকদের ৯ জানুয়ারি লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এক বিশেষ মধ্যাহ্নভোজে সংবর্ধনা জানানো হবে। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী বব গাজেল বলেন, “২৫ বছরের বেশি সময় ধরে ‘এএফআই অ্যাওয়ার্ডস’ দেয়া হয়। এটি প্রতিযোগিতা নয়, বরং সৃজনশীলদের একসঙ্গে উদযাপনের জায়গা।” হলিউড রিপোর্টার

বিষয়:অভিনয় ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার ফিরে দেখা ২০২৫ বছর শেষে ২০২৫ সালতামামি ২০২৫ সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…