চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রশিদের ৭ উইকেট, জিম্বাবুয়েতে সিরিজ আফগানিস্তানের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার রশিদ জিম্বাবুয়েতে সিরিজে ৭ উইকেট নিয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট ড্র হওয়ার পর সিরিজের দ্বিতীয় টেস্টে ৭২ রানে জয় তুলে নিয়েছে আফগানিস্তান। দুই টেস্টের সিরিজ ১-০তে জিতেছে সফরকারীরা। জিম্বাবুয়ে সফরে এসে টি-টুয়েন্টি, ওয়ানডের পর টেস্টেও জিতে তিন সংস্করণেই সিরিজ নিজেদের করে রাঙাল দলটি।

দুই ইনিংসে ৪৮ রানের পাশাপাশি ম্যাচে ১১ উইকেট নিয়ে সেরা হয়েছেন রশিদ খান। ৬৬ রানে ৭ উইকেট রশিদ ক্যারিয়ারসেরা বোলিং করেছেন। ৩৯২ রান করে সিরিজসেরার পুরস্কার জিতেছেন রহমত শাহ। সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক রহমতের একটি ডাবল সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি ছিল।

বুলাওয়েতে টসে জিতে আগে আফগানিস্তানকে ব্যাটে পাঠায় জিম্বাবুয়ে। রশিদের ২৫ রানে ভর করে প্রথম ইনিংসে ১৫৭ রানে অলআউট হয় হাসমতউল্লাহ শহিদীর দল। জবাবে অধিনায়ক ক্রেইগ আরভিনের ৭৫, রাজার ৬১ এবং শন উইলিয়ামসের ৪৯ রানে ২৪৩ তোলে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে রহমতের ১৩৯ ও ইসমত আলমের ১০১ রানে ৩৬৩ করে জিম্বাবুয়েকে ২৭৭ রানের লক্ষ্য দেয় আফগানরা। জিম্বাবুয়ে ২০৫ রানে অলআউট হলে ৭২ রানে জয় পায় আফগানিস্তান।

Banglabid

ম্যাচে বেশকিছু রেকর্ড গড়েছে আফগানিস্তান। দশম উইকেট জুটিতে ফরিদ আহমেদ ও জিয়াউর রহমান ২৭ রান করেন, যা আফগানিস্তানের সর্বোচ্চ। আগের রেকর্ডটি ২১ রানের, করেছিলেন ওয়াফার ও মুজিব।

নবম উইকেটে ইয়ামিন আহমেদজাই ও ইসমাত আলম ৩৮ রানের জুটি গড়েন, যা নতুন রেকর্ড। আগে আফগানদের এ উইকেট জুটিতে রেকর্ড ছিল ৩১, করেছিলেন আসগার আফগান ও ওয়াফাদার।

সপ্তম উইকেট জুটিতে রহমত ও ইসমাত আলম রেকর্ড গড়েছেন, করেছেন ১৩২ রান। দেশটির সপ্তম উইকেট জুটিতে সর্বোচ্চ। আগের রেকর্ডটি ছিল ৩৪ রানের, করেছিলেন ইব্রাহিম জাদরান ও আব্দুল ওয়াসি।

Reneta

অধিনায়ক হিসেবেও রেকর্ড গড়েছেন শহিদী। আফগানদের হয়ে পাঁচ ম্যাচে দায়িত্ব পালন করে ছাড়িয়ে গেছেন আসগার আফগানকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানইসমাতজাদরানজিম্বাবুয়েজিয়াউরফরিদরশিদরহমতলিড স্পোর্টসহাসমতউল্লাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীর আকাশে মেঘ, হতে পারে বজ্রসহ বৃষ্টি

আগস্ট ১৪, ২০২৬

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT