চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে ‘অন্যতম সেরা’ বোলিং আফগানিস্তানের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ০৭, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামছে নিউজিল্যান্ড। সাম্প্রতিক সময়ে আফগানদের দুর্দান্ত পারফরম্যান্স যেকোনো দলের জন্যই হুমকি, মনে করছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

গায়ানায় শনিবার ভোরে শুরু হবে রশিদ খানের দলের সঙ্গে উইলিয়ামসনের দলের মাঠের লড়াই। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু ম্যাচ। আইসিসি র‍্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে থাকা ব্ল্যাক-ক্যাপসরা দশে থাকা আফগানিস্তানের মুখোমুখি হলেও সহজভাবে ভাবছেন না অধিনায়ক উইলিয়ামসন।

আফগানিস্তান দল নিয়ে ৩৩ বর্ষী উইলিয়ামসন বলেছেন, ‘অবশ্যই তাদের বেশ কয়েকজন খেলোয়াড় আছে। আমি বোঝাতে চাচ্ছি, তাদের সব খেলোয়াড়ই এখন দুর্দান্ত। সত্যি কথা বলতে, তাদের দলটি এখন দক্ষ। এবারের আসরে সেরা বোলিং আক্রমণগুলোর একটি আফগানিস্তানের।’

‘সাম্প্রতিক সময়ে আমরা দেখছি, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তাদের সম্পৃক্ততা অনেক। প্রচুর আফগান খেলোয়াড় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছে এবং তারা দিন দিন ভালো থেকে আরও ভালো হয়ে উঠছে। তারা বেশি সেরা খেলোয়াড় পাচ্ছে। গত বিশ্বকাপে দেখেছি, ওয়ানডে ক্রিকেটেও তারা কতটা শক্তিশালী ছিল। সত্যিই তারা এখন অভিজ্ঞ দল হয়ে উঠেছে এবং অন্যদের জন্য হুমকি হয়ে উঠছে।’

আসরের নিজেদের প্রথম ম্যাচে উগান্ডাকে বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান, এবার তাদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে অন্যতম ফেভারিট নিউজিল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান২৪উইলিয়ামসনটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নিউজিল্যান্ড২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে ফের হামলা

জুন ২৯, ২০২৬

অরুণোদয়ের অগ্নিসাক্ষী মুস্তাফা মনোয়ার

জুন ২৯, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিইওএন-এর চেয়ারম্যানের সাক্ষাৎ

জুন ২৯, ২০২৬

‘একে একে নিভিছে দেউটি’

জুন ২৯, ২০২৬

বড় অঘটন হলেও ইতিহাস বদলাতে চায় জাপান

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT