চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কানদের বিপক্ষে জয় দিয়েই সিরিজ শুরু আফগানিস্তানের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১১ অপরাহ্ণ ০২, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
আফগানিস্তানের ক্রিকেটাররা জিতেছেন, মাঠে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কা সফর জয় দিয়েই শুরু করেছে আফগানিস্তান। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ইব্রাহিম জাদরানের অনবদ্য ইনিংসে লঙ্কানদের ৬ উইকেটে হারায় হাসমাতুল্লাহর দল।

মাহিন্দা রাজাপাকসে স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। ৫০ ওভারে ২৬৮ রানে অল আউট হয় স্বাগতিক দল। জবাবে আফগানরা ৪ উইকেট হারিয়ে ১৯ বল হাতে রেখে জয় নিশ্চিত করে। এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রইল অতিথি দল। ৪ জুন একই মাঠে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

ঘরের মাঠে আগে ব্যাট করতে নেমে ধারাবাহিকভাবে উইকেট হারায় শ্রীলঙ্কা। ব্যাটারদের মধ্যে উল্লেখযোগ্য রান করেছেন তিনজন। চারিথ আসালাঙ্কা ৯৫ বলে ৯১, ধনঞ্জয়া ডি সিলভা ৫৯ বলে ৫১ এবং ওপেনার পাথুম নিশাঙ্কা ৫৯ বলে ৩৮ রান করেন।

Banglabid

আফগানদের হয়ে দুটি করে উইকেট নেন ফরিদ আহমেদ ও ফজলহক ফারুকি। একটি করে উইকেট পান আজমাতুল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, নূর আহমেদ ও মোহাম্মদ নবী।

লক্ষ্য তাড়ায় ২৫ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। রাহমানউল্লাহ গুরবাজ ২৩ বলে ১৪ রান করে ফেরেন। দ্বিতীয় উইকেট জুটিতে ইব্রাহিম জাদরান ও রহমত শাহ ১৪৬ রান যোগ করেন। মাত্র দুই রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন জাদরান, ৯৮ বলে করেন ৯৮ রান।

দলীয় ২১১ রানে ফেরেন রহমত, আউট হওয়ার আগে করেন ৮০ বলে ৫৫ রান। অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদী ব্যাট হাতে ৪৭ বলে ৩৮ রান করে ড্রেসিং রুমের পথ ধরেন।

Reneta

এরপর নাজিবুল্লাহ জাদরানকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছান মোহাম্মদ নবী। ২৮ বলে ২৭ রান করে নবী অপরাজিত ছিলেন, নাজিবুল্লাহ ৬ বলে ৭ রানে।

লঙ্কানদের হয়ে দুটি উইকেট নেন কাসুন রাজিথা। একটি করে উইকেট নেন অভিষিক্ত মাথিশা পাথিরানা ও লাহিরু কুমারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানওয়ানডে সিরিজশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT