ক্রিকেট

যে পরিকল্পনায় সফল ম্যাচসেরা নবী

বাংলাদেশ ক্রিকেটাররা ম্যাচের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দলের খেলোয়াড়রা মাঠে জয়ের উদযাপন করছে, দর্শকরা স্ট্যান্ডে আনন্দে ভাসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বল হাতে মহামূল্যবান তিন উইকেট নিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের নায়ক মোহাম্মদ নবী। মাঠে নিজেকে উজাড় করে দিয়ে জাতীয় দলের হয়ে রেখে চলেছেন অবদান। সেমির দৌড়ে থাকা আফগানিস্তানের জার্সিতে বল হাতে নিজের পরিকল্পনায় সফলতার কথা খোলামেলাভাবেই বললেন অভিজ্ঞ আফগান অলরাউন্ডার।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণীর মঞ্চে নবী বলেন, ‘শুধুমাত্র আমার লাইন এবং লেন্থের উপর মনোযোগ দিয়েছি করছি। ডট বলের উপর গুরুত্ব দিয়েছি। সবসময় আমি লাইন-লেন্থ এবং বোলিং বৈচিত্রের উপর মনোযোগ দেয়ার চেষ্টা করি। আমার পরিকল্পনায় লেগে থাকার চেষ্টা করি।’

‘কিছু কিছু পিচে বৈচিত্র্য বেশি থাকে, যে কারণে অনেক সময় বেশি উইকেট পাই। আমি ডট বলগুলো করতে মনযোগী থাকি এবং এভাবেই আমার ইকোনমি রেট নিয়ন্ত্রণ করি।’

৩৮ বর্ষী হয়েও ধরে রেখেছেন ফর্ম ও ফিটনেস। সাফল্যের ক্ষুধা এখনো নবীর মাঝে স্পষ্টভাবেই দেখা যায়। শরীরী ভাষা দেখলেই হার না মানা মানসিকতা ফুটে ওঠে। কীভাবে তিনি দীর্ঘ সময় ধরে এমনটি করে চলেছেন, হাসিমুখে দিলেন সেই উত্তর।

‘এখনও আমার ফিটনেস নিয়ে কাজ করছি। পুনর্বাসনে কাজ করি, ডায়েট সঠিকভাবে নামছি। এটা কাজে দিচ্ছে।’

 

 

বিষয়:আফগানিস্তান ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ নবী নেদারল্যান্ডস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…