চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লিতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আফগানিস্তানের তারকা ক্রিকেটার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৩ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের দিল্লির একটি হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আফগানিস্তান ক্রিকেটের উত্থানের অন্যতম কারিগর ও সাবেক গতি তারকা শাপুর জাদরান। বর্তমানে তার শারীরিক অবস্থা এতটাই সংকটাপন্ন যে তার দিন কাটছে আইসিইউতে।

৩৮ বর্ষী জাদরান বিরল ও প্রাণঘাতী রোগ ‘হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস’ (এইচএলএইচ) রোগে আক্রান্ত হয়েছেন। এই রোগে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অকেজো করে দিতে শুরু করে। এটা অস্থিমজ্জা, যকৃৎ, প্লিহা এবং লসিকা গ্রন্থিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।

জানা গেছে, জাদরানের রক্তে শ্বেত রক্তকনিকা মাত্রাতিরিক্ত হারে কমে গিয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা একেবারেই স্থিতিশীল নয়। গত জানুয়ারি থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন।

প্রথম অসুস্থতা বোধ করেন গত বছর অক্টোবরে। তার ছোট ভাই গামাই জাদরান জানান, আফগানিস্তানের চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরামর্শ দেন। এরপর শাপুর কিছুটা সুস্থ অনুভব করায় মাঝে হাসপাতাল ছেড়ে তাকে নিয়ে পার্শ্ববর্তী একটি হোটেলে ওঠেন তারা। কিন্তু সংক্রমণ আবারও ফিরে এলে পুনরায় হাসপাতালে ভর্তি করানো হয়।

শাপুরের শারীরিক অবস্থা নিয়ে গামাই বলেছেন, ‘খুবই মারাত্মক সংক্রমণ ছিল। যক্ষ্মাসহ (টিবি) পুরো শরীর সংক্রমিত হয়ে গিয়েছিল। এমআরআই ও সিটি স্ক্যান রিপোর্টে দেখা গেছে, সংক্রমণ ওর মস্তিষ্কেও ছড়িয়ে পড়েছে। চিকিৎসক বলেছিলেন আমরা যেন নিয়মিত চেকআপের জন্য আসি। প্রায় ২০ দিন শাপুর বেশ ভালোই ছিল। কিন্তু এরপর আবারও সংক্রমণ দেখা দিলে আমরা তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করি।’

আফগানিস্তানের জার্সিতে ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত ৪৪ ওয়ানডে ও ৩৬ টি-টুয়েন্টি খেলেছেন শাপুর। লম্বা চুলের দীর্ঘদেহী এই পেসার ৮০টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানগামাইদিল্লিভারতলিড স্পোর্টসশাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

বর্ণবাদী ইশারার অভিযোগে বিশ্বকাপে ভিএআর কর্মকর্তাকে অপসারণের দাবি

জুন ১৫, ২০২৬

নতুন হিজরি বছরে নতুন কিসওয়ায় সজ্জিত হবে পবিত্র কাবা

জুন ১৫, ২০২৬

অরিজিতের পথে হাঁটছেন প্রীতম

জুন ১৫, ২০২৬

মেসিদের ম্যাচ দেখতে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না ১৩ হাজার আর্জেন্টাইন

জুন ১৫, ২০২৬

প্রথম ম্যাচের আগে ‘ফ্লাইট জটিলতায়’ উরুগুয়ে

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT