চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৫ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপে জয় আসর শেষ করল আফগানিস্তান। গ্রুপপর্বের শেষ ম্যাচে কানাডাকে ৮২ রানে হারিয়েছে রশীদ খানের দল। এ জয়ে চার ম্যাচে দুই জয়ে টেবিলের তিনে থেকে বিশ্বকাপ শেষ হল দলটির। ৯৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ইব্রাহিম জাদরান।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় কানাডা। আগে ব্যাট করা আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০০ রান তোলে। জবাব দিতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৮ রান তোলে কানাডা। আফগানিস্তান জয় তোলে ৮২ রানে।

আফগানিস্তানের ওপেনার জাদরান দলের পক্ষে সর্বোচ্চ ৯৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ৫৬ বলের তার এ ইনিংসে ৫টি ছক্কা এবং ৭টি চারের মার ছিল। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেছেন সেদিকুল্লাহ আতাল। এছাড়া অপর ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ৩০ রান করেন।

কানাডার জাসকারান সিং সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন। বাকি উইকেটটি এসেছে ডিলন হেইলিংগারের থেকে।

২০১ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ঠিকঠাক করেছিল কানাডা। ওপেনার যুবরাজ সামরা ১৭ এবং দিলপ্রিত বাজওয়া ১৩ রান করে আউট হওয়ার পর কিছুটা খেই হারায় দলটি। পরে হার্শ ঠাকের এবং সাদ বিন জাফর ইনিংস মেরামত করেন। কানাডার সর্বোচ্চ ৩০ রানের ইনিংসটি খেলেছেন ঠাকের। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেছেন সাদ বিন জাফর। বাকি ব্যাটারদের আসা-যাওয়ার মাঝে তেমন কোনো প্রভাব রাখতে পারেনি।

আফগানী বোলারদের মধ্যে মোহাম্মদ নবী সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন। ২টি উইকেট নিয়েছেন রশিদ খান। একটি উইকেট নিয়েছেন মুজিব উর রহমান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানকানাডাচেন্নাইজাদরানজাফরঠাকেরনবীভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

জুন ১৫, ২০২৬

সৌদি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত

জুন ১৫, ২০২৬

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলিয় শিশুকন্যা নিহত

জুন ১৫, ২০২৬
টেকনাফ, ফাইল ছবি

৭ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

জুন ১৫, ২০২৬

স্পেনের ফুটবল অর্কেস্ট্রা দেখতে সবাই উদগ্রীব: হাসানুজ্জামান বাবলু

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT