রাহমানউল্লাহ গুরবাজের সঙ্গে আর কেউই দাঁড়াতে পারেনি আফগানিস্তানের। সাউথ আফ্রিকার দারুণ বোলিংয়ে আফগানিস্তানকে অল্পে গুটিয়ে দেয়ার পর এইডেন মার্করামের ফিফটিতে বড় জয় পায় প্রোটিয়ারা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আগের দুটি হেরে শেষ ম্যাচের জয়ে আফগানদের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়িয়েছে টেম্বা বাভুমার দল। তাতে অবশ্য খুশি অধিনায়ক।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে সাউথ আফ্রিকা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রোববার ১৭০ রানের লক্ষ্য ১০২ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে প্রোটিয়া দল।
হোয়াইটওয়াশ এড়িয়ে অধিনায়ক বলেছেন, ‘পারফরম্যান্সে আমি খুশি। আজকের ম্যাচে অভিজ্ঞতার ছাপ রাখতে পেরেছি। ব্যাট হাতে দল দারুণ করেছে। তবে পুরো সিরিজের জন্য যে পরিকল্পনা করেছিলাম সেটি সফল হয়নি। এখান থেকে আমরা অভিজ্ঞতা এবং শিক্ষা নিবো। ম্যাচে শিশির বেশ সহায্য করেছে, জয়ে খুশি।’







