চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানের বিপক্ষে শান্তদের সিরিজ স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৭ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

আগামী জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচের পাশাপাশি ছিল দুটি টেস্ট। তবে দুই বোর্ডের সম্মতিতে সিরিজটি স্থগিত করা হয়েছে। পরে সুবিধাজনক সময়ে সিরিজটির আয়োজন করবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুসের বরাতে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। অবশ্য কবে নাগাদ সিরিজটি আয়োজন করা হতে পারে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

ক্রিকবাজকে জালাল ইউনুস বলেছেন, ‘দুই বোর্ড অন্য কোনো সময়ে সিরিজটি খেলার বিষয়ে সম্মত হওয়ায় আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজটির তারিখ পরিবর্তন করা হয়েছে।’

আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে গড়াতে চলেছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। চলতি বছর ১২টি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু এরইমধ্যে ৪টি টেস্ট কমে গেছে। এপ্রিল-মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টির পাশাপাশি দুটি টেস্ট খেলার কথা ছিল। কদিন আগেই স্থগিত করেছে দুই দেশের বোর্ড। এবার আফগানদের বিপক্ষেও দুটি টেস্ট স্থগিত হয়েছে। ফলে চলতি বছরে ৮টি টেস্ট খেলা হবে টাইগারদের।

টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষে পাকিস্তান সফরে যাবে নাজমুল হোসেন শান্তর দল। সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর ভারতের বিপক্ষে দুটি টেস্টের সঙ্গে ৩টি টি-টুয়েন্টি রয়েছে টাইগারদের। অক্টোবরে সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে আরও দুটি লাল বলের ম্যাচ খেলবে বাংলাদেশ।

এরপর নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। সেখানে ৩টি করে ওয়ানডে ও টি-টুয়েন্টির সঙ্গে দুটি টেস্ট খেলবে। সব মিলিয়ে ব্যস্ততম সময় পার করবে নাজমুল হোসেন শান্তর দল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানজালালবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT