ফুটবল

বাংলাদেশ খেলবে থাইল্যান্ড-মালয়েশিয়া-ফিলিপিন্সের বিপক্ষে

এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল বাছাই

বাংলাদেশ ফুটবল দল অনুশীলনে মাঠে, প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফুটবল দল অনুশীলনে মাঠে, প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক ম্যাচের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০২৪ সালে কাতারে হতে চলা ছেলেদের এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ের ড্র হয়ে গেল। ‘এইচ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ফিলিপিন্সকে।

কুয়ালালামপুরে ৪৩ দলকে ১১টি গ্রুপে ভাগ করে হয়েছে ড্র। বাছাইপর্বের খেলাগুলো হবে আগামী ৪ থেকে ১২ জুলাই। ২০২৪ সালের ১৫ এপ্রিল থেকে ৩ জুলাই হবে চূড়ান্ত পর্বের খেলা।

২০২১ সালে অনূর্ধ্ব-২৩ বাছাইপর্ব ভালো যায়নি বাংলাদেশের। ডি-গ্রুপে সৌদি আরব, কুয়েত ও উজবেকিস্তানের বিপক্ষে খেলে বাংলাদেশ সবকটি ম্যাচেই হেরেছিল।

বিষয়:এএফসি কুয়ালালামপুর থাইল্যান্ড ফিলিপাইন বাংলাদেশ মালয়েশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…