ফুটবল

মোহনবাগানের বিপক্ষে মন মাতানো জয় পেলো বসুন্ধরা কিংস

বাংলাদেশের ফুটবল দলের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল মাঠে বাংলাদেশের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করছে, একটি গোলের জন্য চেষ্টা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পিছিয়ে পড়েও আধিপত্য দেখিয়ে দারুণ প্রত্যাবর্তনের নজির গড়ে এএফসি কাপে মোহনবাগান সুপার জায়ান্টসের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বসুন্ধরা কিংস। এ জয়ের ফলে বি-গ্রুপের পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে বাংলাদেশের ক্লাবটি।

চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বসুন্ধরা। সমান ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে গোল ব্যবধান এগিয়ে থাকায় মোহনবাগান শীর্ষে আছে। ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উড়িষ্যা এফসি। মালদ্বীপের ক্লাব মাজিয়া ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে।

মঙ্গলবার রাতে বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই বল পজিশন ও আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিক দল। তবে ১৭ মিনিটে লিস্টন কোলাকোর গোলে এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্টস।

বিরতির আগ মুহূর্তে বসুন্ধরার ডেরায় স্বস্তি ফেরান মিগুয়েল ফেরেইরা দামাসেনো। ৪৪ মিনিটে তার লক্ষ্যভেদে সমতায় ফিরে বাংলাদেশের ক্লাবটি প্রথমার্ধ শেষ করে।

৮০ মিনিটে কিংস অ্যারেনার দর্শকদের আনন্দে মাতিয়ে বসুন্ধরাকে লিড পাইয়ে দেন রবসন রবিনহো। ম্যাচের বাকি সময়ে আক্রমণ, পাল্টা আক্রমণ ও একের পর এক ফাউলের দৃশ্য উত্তেজনা ছড়াতে থাকে। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উদযাপনে মাতে বসুন্ধরা।

বিষয়:এএফসি কাপ বসুন্ধরা কিংস বসুন্ধরা কিংস অ্যারেনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…