চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উড়িষ্যাকে উড়িয়ে দিল বসুন্ধরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২১ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

এএফসি কাপে গ্রুপপর্বের লড়াইয়ে উড়িষ্যাকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আন্তর্জাতিক স্টেডিয়ামের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের মাঠে প্রথম ম্যাচে ভারতীয় ক্লাবটিকে হারিয়েছে ৩-২ গোলের ব্যবধানে। দুটি গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডোরিয়েলটন গোমেজ।

খেলার প্রথম মিনিটেই রাইট উইং দিয়ে আক্রমণে যান রাকিব হোসেন। এরপর উড়িষ্যার বিপক্ষে আক্রমণে প্রথম গোলমুখে শট নেন ব্রাজিলিয়ান ডোরিয়েলটন গোমেজ। ডি বক্সের ভেতর থেকে নেয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন উড়িষ্যার গোলরক্ষক।

বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা ম্যাচের প্রথম মিনিট থেকে প্রভাব বিস্তার করে খেললেও ১৯ মিনিটে প্রথম ধাক্কা দেয় উড়িষ্যা। লেফট উইং থেকে করা আক্রমণে ডি বক্সের মধ্যে বল পেয়ে দলকে এগিয়ে নেন দিয়েগো মরিসিও। ১-০ গোলে এগিয়ে যায় ভারতের ক্লাবটি।

২৪ মিনিটে দারুণ একটি সুযোগ পান ডোরিয়েলটন, কাজে লাগাতে পারেননি সেই সুযোগ। এর দুই মিনিট পর সুযোগ তৈরি করেন উড়িষ্যার গোলস্কোরার মরিসিও, কিন্তু অস্কার ব্রুজোনের শিষ্যদের দৃঢ়তায় বিপদ হয়নি। ৩২ মিনিটে সমতায় ফেরার নিশ্চিত সুযোগ নষ্ট হয় বসুন্ধরার। মাঝমাঠ থেকে বল নিয়ে রাইট উইং দিয়ে ডি বক্সে গোলমুখে বল দিলেও অধিনায়ক রবসন রবিনিয়ো জোরালো শটে গোল করতে পারেননি। তিন মিনিট পর আরও একবার হতাশায় পুড়তে দেখা যায় পুরো দলসহ দর্শকদের।

তবে ৩৯ মিনিটে বাংলাদেশের সমর্থকদের আর হতাশায় পুড়তে হয়নি। রবসন রবিনিয়োর অসাধারণ ওয়ান টু ওয়ান পাসে ডি বক্সের মধ্যে বল পেয়ে গোল করেন ব্রাজিলিয়ান মিগুয়েল দামাসেনো। ১-১ সমতায় ফেরে বসুন্ধরা। প্রথমার্ধ শেষ হওয়ার দুই মিনিট আগে প্রথম হলুদ কার্ড দেখেন উড়িষ্যার প্রিন্সটন রেবোলো।

Reneta

প্রথমার্ধের ইনজুরি টাইমে পুরো গ্যালারিকে আনন্দে ভাসান ডোরিয়েলটন গোমেজ। রাইট উইং দিয়ে আক্রমণে উঠেন রাকিব, লম্বা পাসে বল দেন ডি বক্সের মধ্যে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মাথায়। এবার গোল করতে ভুল করেননি তিনি। ২-১ এগিয়ে যায় বসুন্ধরা। বিরতির সময় রেফারির সাথে বাক-বিতন্ডায় জড়িড়ে হলুদ কার্ড দেখেন ওড়িষ্যা কোচ সার্জিও লোবেরো।

দুই পরিবর্তন নিয়ে বিরতি থেকে ফেরে উড়িষ্যা, তবে আবারও গোল পান বসুন্ধরার ডোরিয়েলটন। প্রথম গোলের মত এবারও গোলের দারুণ সুযোগ তৈরি করে দেন অধিনায়ক রবসন রবিনিয়ো। ৩-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশের ক্লাবটি। পিছিয়ে পড়েও থেমে থাকেনি উড়িষ্যা, ৬৬ মিনিটে একটি গোল করে ভারতীয় ক্লাবটি, স্কোরলাইন দাড়ায় ৩-২ এ।

৭৩ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করার দারুণ সুযোগ এসেছিল ডোরিয়েলটনের হাতে। রবিনিয়োর তৈরি করে দেয়া সেই সুযোগ কাজে লাগাতে পারেননি এ ব্রাজিলিয়ান, বল মারেন গোলবারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উড়িষ্যাএএফসি কাপডোরিয়েলটনবসুন্ধরাবাংলাদেশভারতমিগুয়েললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT