ফুটবল

রোনালদোর ৯৮১তম গোল, চ্যাম্পিয়ন্স লিগে আল-নাসেরের প্রথম জয়

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ

রোনালদোর ৯৮১তম গোল, চ্যাম্পিয়ন্স লিগে আল-নাসেরের প্রথম জয়

জাতীয় দল এবং কোচের সঙ্গে সম্পর্কের টানাটানির পর পর্তুগাল ছেড়ে ক্লাবে চলে আসেন ক্রিস্টিয়ানো রোনালদো। এসে পরপর দুই ম্যাচে দুই গোল করে নিজেকে নিয়ে গেলেন ক্যারিয়ারের ৯৮১তম গোলে, যা ফুটবলে সর্বোচ্চ। আর ক্লাব আল-নাসের তাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচে নেফতচি ফেরগানাকে হারিয়েছে ৩-১ গোলে।

আসরে নিজেদের প্রথম ম্যাচে আল-নাসের সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের বিপক্ষে হেরেছিল ৪-০ গোলে। সোমবার রাতে ঘরের মাঠে উজবেকিস্তানের ক্লাবটিকে হারিয়েছে ঘুরে দাঁড়িয়েছে আল-নাসের। ম্যাচের ৩৩ মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে লিড নেয় সৌদি ক্লাবটি। ৪২ মিনিটে আইমান ইয়াহিয়ার অ্যাসিস্টে জালে বল জড়ান রোনালদো। তার গোলে ব্যবধান দিগুণ করে স্বাগতিকরা।

ম্যাচের ৫১ মিনিটে সফরকারীদের ব্যবধান কমান আলিশের ওদিলভ। ৬৫ মিনিটে ফেরগানারের ইক্রোমজন আলিবায়েভ লাল কার্ড দেখলে ১০ জনে পরিণত হয় অতিথিরা। ৭৮ মিনিটে উজবেক ক্লাবটির আনভারজন গফুরভ নিজেদের জালে বল জড়ালে ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আল-নাসের।

আল-নাসেরের হয়ে ১৫১ ম্যাচে ১২৮ গোল হল রোনালদোর। ক্যারিয়ারে ১০০০ গোলের মাইলফলক ছুঁতে ১৯টি গোল প্রয়োজন পর্তুগিজ মহাতারকার।

বিষয়:আল-নাসের এএফসি ক্রিস্টিয়ানো রোনালদো চ্যাম্পিয়ন্স লিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…