ফুটবল

‘ফিনিশিং’ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন, খেলোয়াড়রা মাঠে ব্যায়াম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে, কোচ ও কর্মকর্তারা পাশে দাঁড়িয়ে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে প্রথম ম্যাচে কম্বোডিয়ার কাছে হেরেছে বাংলাদেশ। ম্যাচে বেশকিছু সুযোগ পাওয়ার পরও গোলে নিতে পারেনি দলটি। বুধবার ফিলিপিন্সের বিপক্ষে নামবে লাল-সবুজদের বয়সভিত্তিক প্রতিনিধিরা। ম্যাচে ভালো ফিনিশিংয়ে গুরুত্ব দিচ্ছে দল।

ম্যাচের আগেরদিন কথা বলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের ফরোয়ার্ড মুর্শেদ আলী। বলেছেন, ‘প্রথম ম্যাচের পর আমাদের যেগুলো ভুল ছিল সেগুলো নিয়ে ভিডিও ক্লাস করেছি। আমাদের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হল ফিনিশিং। সেটার জন্য আজকের অনুশীলনের পুরোটা সময় কাজ করার চেষ্টা করেছি। দলে কোনো চোট নেই, কালকে আমাদের সর্বোচ্চটা দিয়ে তিন পয়েন্ট আনার চেষ্টা করব।’

মিডফিল্ডার শফিক রহমান বলেছেন, ‘গত ম্যাচে আমাদের যে ভুলগুলো হয়েছিল সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আমাদের আজকের সেশনটা ভালো ছিল, সবাই ফিনিশিংটা ভালোভাবে করতে পারছে। আমাদের পরবর্তী ম্যাচ ফিলিপিন্সের সাথে, আমরা তাদের খেলা দেখছি, তাদের ভুলগুলো কাজে লাগানোর চেষ্টা করব।’

ফিলিপিন্সের বিপক্ষে বাংলাদেশ নামবে সন্ধ্যা ৬ টায়। প্রথম ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছিল দলটি। ফিলিপিন্সের পর ম্যাকাওয়ের বিপক্ষে ২৫ অক্টোবর নামবে বাংলাদেশ।

বিষয়:এএফসি কম্বোডিয়া ফিলিপাইন বাংলাদেশ মুর্শেদ ম্যাকাও

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…