চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৮ পূর্বাহ্ণ ২১, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

স্পেনের কাছে হেরে দ্বিতীয়বার বিশ্বকাপের শিরোপা নিজেদের কাছে রাখতে পারেনি আর্জেন্টিনা। তবে দেশটির ফুটবল ফেডারেশন লিওনেল মেসি এবং জাতীয় দলকে বরণ করে নিয়েছে। এক বার্তায় দেশটির খেলোয়াড়দের প্রশংসা করেছেন সভাপতি ক্লদিও তাপিয়া। 

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে লিওনেল মেসিকে উদ্দেশ্য করে তাপিয়া লিখেছেন, ‘একটি গল্প যা সারাজীবন সতেজ থাকবে। অধিনায়ক, আপনি আমাদের যা কিছু দিয়েছেন, তার জন্য আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করার মতো কোনো শব্দই অভিধানে নেই। আপনার ফুটবলশৈলী, মাঠ ও মাঠের বাইরে আপনার অবিচল নেতৃত্ব এবং একটি পুরো জাতিকে স্বপ্ন দেখতে ও শেষ মুহূর্ত পর্যন্ত সর্বস্ব দিয়ে লড়াই করতে শেখানোর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।’

‘আমাদের হৃদয়ে আনন্দের যে মুহূর্তগুলো আপনি গেথে দিয়েছেন, গর্বের যে অশ্রু ঝরিয়েছেন এবং আমাদের পতাকাটিকে বিশ্বের সর্বোচ্চ শিখরে তুলে ধরেছেন, সেসবের জন্য আপনাকে ধন্যবাদ।’

৩৯ বর্ষী মহাতারকাকে উদ্দেশ্য করে তাপিয়া আরও লিখেছেন, ‘মেসি, আপনি অবিনশ্বর। আপনি এক মহীরুহ। আপনিই আমাদের বিশ্বের সবচেয়ে সুখী দেশে পরিণত করেছেন। আর এই দেশ, আপনার নিজের দেশ, আপনাকে চিরকাল ভালোবাসবে। অশেষ ধন্যবাদ। আপনি চিরকাল আমাদেরই।’

এএফএ সভাপতি তাপিয়া কোচ লিওনেল স্কালোনিকেও ধন্যবাদ জানাতে ভোলেননি, ‘আপনি অসাধারণ। আপনার কাজ, আপনার নিষ্ঠা এবং জাতীয় দলের প্রতি আপনার ভালোবাসার জন্য আমরা গর্বিত।’

তাপিয়া অভিজ্ঞ গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন। মার্তিনেজ স্পেনের বিপক্ষে ১১টি সেভ করেছিলেন, যা বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ।

Reneta

‘তুমিই বিশ্বের সেরা এবং তোমাকে ধন্যবাদ জানানোর মতো যথেষ্ট ভাষা আমার জানা নেই। আমাদের হাতের মুঠোয় আকাশ ছোঁয়ার সুযোগ করে দেয়ার জন্য, কাতারে সেই অবিস্মরণীয় মুহূর্ত উপহার দেয়ার জন্য এবং এখানে যুক্তরাষ্ট্রেও নিজের সর্বস্ব উজাড় করে খেলার জন্য তোমাকে ধন্যবাদ।’

‘তুমি এক বিশাল ব্যক্তিত্ব, দিবু! মাঠ কিংবা বাস্তব জীবন, আমার দেখা সেরা গোলরক্ষক তুমিই। তুমি যখনই শূন্যে উড়াল দাও, আমরা সবাই তোমার সাথে উড়ি। আজীবন আমরা তোমাকে ভালোবাসব। তুমি যেমন, ঠিক তেমনই থাকার জন্য তোমাকে ধন্যবাদ!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাএএফএফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমার্টিনেজমেসিলিড ২০২৬লিড স্পোর্টসস্কালোনিস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৭ সালের হজের সরকারি-বেসরকারি প্যাকেজ ঘোষণা

জুলাই ২১, ২০২৬

বাগেরহাটের ঐতিহাসিক গাজী কালুর দরগাহর জমি দখলের অভিযোগ

জুলাই ২১, ২০২৬

ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

জুলাই ২১, ২০২৬

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT