বাংলাদেশ

সংস্কৃতি উপদেষ্টা ফারুকীর অ্যাপেন্ডিক্স অস্ত্রোপচার

প্রখ্যাত ব্যক্তির ছবি, বাংলার সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রখ্যাত ব্যক্তির একটি ছবি, যা বাংলার সংবাদ ও সংস্কৃতি বিষয়ক চ্যানেল আই অনলাইনের জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজার থেকে অসুস্থ হয়ে ঢাকায় ফেরার পরদিন আজ স্কয়ার হাসপাতালে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার হয়েছে।

রোববার ১৭ আগস্ট রাত সাড়ে ১০টার পর অস্ত্রোপচার সফল হয়েছে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

ফেসবুক পোস্টে তিনি বলেন, আজ বিকেলে মেডিকেল বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেনডিক্সের অপারেশন করা হয়েছে। প্রায় দুই ঘণ্টার অপারেশন শেষে চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, বর্তমানে ফারুকী পোস্ট-অপারেটিভ কেয়ারে পর্যবেক্ষণে আছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। তার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

চার দিনের সফরে কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়লে শনিবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয় উপদেষ্টা ফারুকীকে।

বিষয়:উপদেষ্টা উপদেষ্টা ফারুকী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…