বাংলাদেশ

সচিবালয়ের ‘আগুনের রহস্য’ নিয়ে উপদেষ্টা আসিফের পোস্ট

উপদেষ্টা আসিফের ছবি, তিনি বাংলার সংবাদপত্রে আলোচিত ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

উপদেষ্টা আসিফের ছবি, তিনি সচিবালয়ের ‘আগুনের রহস্য’ নিয়ে আলোচনায় অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনাকে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ৭টা ৫৩ মিনিটে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।

আসিফ মাহমুদ লিখেছেন, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থলোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল।

এসময় তিনি নীলফামারীতে ছিলেন উল্লেখ করে উপদেষ্টা আরও লিখেছেন, যত দ্রুত সম্ভব ঢাকায় ফিরছি।

বিষয়:আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…