চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীতে ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আবুসালেহ ফাত্তাহ আবুসালেহ ফাত্তাহ
১২:৩২ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২৫
- সেমি লিড, জনপদ, রাজশাহী
A A
উপদেষ্টা আসিফ মাহমুদ রাজশাহীতে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সংস্থা সমূহের বাস্তবায়িত ১২ টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

শনিবার (৯ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটে রাজশাহী সার্কিট হাউসে ফিতা কেটে ও মোনাজাতের মাধ্যমে প্রকল্পগুলোর উদ্বোধন করেন তিনি। এসময় রাজশাহী সার্কিট হাউজে বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের একটি মতবিনিময় সভা করেন তিনি।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- জেলার তানোর উপজেলার কাশেম বাজার থেকে বায়া রাস্তা প্রশস্তকরণ, রাজশাহী সিটি কর্পোরেশনের অধীনস্থ লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা নবনির্মিত ভবন, গোদাগাড়ী উপজেলার ৭২ মিটার লম্বা পান্তাপাড়া-কদমশহর ভাগাইল সেতু নির্মাণ কাজ, বাগমারা উপজেলার একতলা ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন, পবা উপজেলার হরিপুর হাটের নবনির্মিত দ্বিতীয় মার্কেট ভবনের উদ্বোধন, মোহনপুর উপজেলার ধোরসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, গোদাগাড়ী উপজেলার সোনাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, বাগমারা উপজেলার বীরকুৎসা হাটের দোতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বাঘা উপজেলার চক ছাতারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, চারঘাট উপজেলার নিমপাড়া-হাবিবপুর খালের পলি অপসারণ কাজের উদ্বোধন, রাসিকের আওতাধীন হড়গ্রাম নতুনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতীয় তলা ভবনের উদ্বোধন এবং রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহের উদ্বোধন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উপদেষ্টা আসিফ মাহমুদ প্রকল্পসমূহের উদ্বোধন শেষে রাজশাহী থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তিনি নাটোর মিনি স্টেডিয়ামসহ ভার্চুয়ালি নাটোর এলজিইডি কর্তৃক বাস্তবায়িত প্রকল্পসমূহের উদ্বোধন করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১২ প্রকল্প উদ্বোধনআসিফ মাহমুদরাজশাহী
শেয়ারTweetPin

সর্বশেষ

সাফের আসরে কেন নেই নেপাল?

আগস্ট ১, ২০২৬

‘জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা যাবে না’

আগস্ট ১, ২০২৬

জুলাই আন্দোলনে কারাবন্দীদের জুলাইযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT