রাজনীতি

গণহত্যাকারী-নিষিদ্ধ সংগঠন কর্মসূচির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: উপদেষ্টা আসিফ

আসিফের উপদেষ্টা গণহত্যাকারী-নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

আসিফের উপদেষ্টা গণহত্যাকারী-নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণার প্রেক্ষিতে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (৯ নভেম্বর) রোববার আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকেকেন্দ্র করে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এ কথা জানান তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আনন্দ মিছিলের জন্য আহ্বান জানাচ্ছেন উপদেষ্টা আসিফ. Channel i News - চ্যানেল আই নিউজ

এর আগে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়েছে আওয়ামী লীগ। রোবাবর (১০ নভেম্বর) রাজধানীর জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হতে বলা হয়।

শনিবার (৯ নভেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ ডাক দেয়া হয়। এর পাশাপাশি একটি পোস্টার শেয়ার করা হয়।

তাতে লেখা হয়েছে, ১০ নভেম্বর আসুন জিরো পয়েন্টে, ‘বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে’। ফেসবুকের ওই পোস্টে লেখা হয়েছে, ১০ নভেম্বর আসুন– নূর হোসেন চত্বরে। জিরো পয়েন্ট, গুলিস্তান, ঢাকা।

আমাদের প্রতিবাদ দেশের মানুষের অধিকার হরণের বিরুদ্ধে; আমাদের প্রতিবাদ মৌলবাদী শক্তির উত্থানের বিরুদ্ধে; আমাদের প্রতিবাদ সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করার চক্রান্তের বিরুদ্ধে। অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আপনিও অংশ নিন।”

বিষয়:আওয়ামী লীগ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হুশিয়ারি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…