কক্সবাজার

খুব জরুরি প্রয়োজন ছাড়া মিয়ানমার সীমান্ত এলাকায় না যাওয়ার পরামর্শ

সীমান্তে লাশ পড়ে থাকা স্থান, দুই দিন পর উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্তে পড়ে থাকা লাশ দুই দিন পর উদ্ধার, পাহাড়ি এলাকা ও সীমান্তের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

খুব জরুরি প্রয়োজন ছাড়া সীমান্ত এলাকার বাসিন্দাদের সীমান্তের কাছাকাছি নিজের জমিতেও না যাওয়ার পরামর্শ দিচ্ছে স্থানীয় ইউনিয়ন পরিষদগুলো। মিয়ানমারের অভ্যন্তরে সংষর্ষের ঘটনায় এখনো আতঙ্কিত পুরো জনপদের সীমান্ত এলাকার মানুষ। 

জানা যায়, শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে হোয়াইক্যং ইউনিয়নের উত্তরপাড়ায় গুলি আসতে শুরু করে মিয়ানমার থেকে। প্রায় চার ঘন্টাব্যাপী এই গোলাগুলির ঘটনায় বহু বাড়ির টিন ভেদ করে গুলি বাড়ির মধ্যে এসে পড়ে। এই ঘটনায় এখনও আতঙ্কে এলাকাবাসী।

স্থানীয়রা বলছেন, গত কয়েকদিন সীমান্তে অস্থিরতার কারণে মাছ ধরা থেকে শুরু করে আয় বঞ্চিত সাধারণ মানুষ।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, এলাকার অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো হলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক থাকায় তাদের সীমান্ত এলাকায় যেতে নিষেধ করা হয়েছে।

বিষয়:পালংখালী ইউনিয়ন পরিষদ সীমান্ত উত্তেজনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…